নিজস্ব প্রতিবেদক: গুলশানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে ঢাকায় অবস্থানরত বিদেশী কূটনীতিকদের বৈঠক শুরু হয়েছে। রবিবার (১৩ মে) বিকেল সোয়া চার টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে খালেদা জিয়ার সাজা ও জামিন, তার অসুস্থতা, ১৫ মে হতে যাওয়া খুলনা সিটি নির্বাচন এবং সমসাময়িক রাজনীতির বিষয়ে অবহিত করা হবে বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। বৈঠকে বিএনপি নেতাদের ...
সদ্য সংবাদ
সিরাজগঞ্জে ৪ নারী জেএমবি সদস্যের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: বিস্ফোরকদ্রব্য আইনে সিরাজগঞ্জে চার নারী জঙ্গির পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল (১) এর বিচারক ফাহমিদা কাদের এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩২), বগুড়ার শাহজাহানপুর থানার ক্ষুদ্র ফুলকোট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের ...
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জালালাবাদে একাধিক বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। রবিবার দুপুরের দিকে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের কাস্টম হাউজ ডিপার্টমেন্টের কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টম হাউজ ডিপার্টমেন্টের কাছে তারা অন্তত তিনটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এই হামলাকে একটি সংঘবদ্ধ হামলা বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ। এই বোমা ...
গাজীপুর সিটিতে ভোট ২৬ জুন
নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এসময় তিনি বলেন, ‘এ নির্বাচনের ...
সালমানের জন্য বাড়তি নিরাপত্তা
বিনোদন ডেস্ক: যোধপুর নামটা এখন সালমান খানের জন্য আতঙ্কের। কিন্তু নিয়তি এমন যে বারবার তাঁকে সেখানেই নিয়ে যায়। এবার অবশ্য কোনো মামলা-মোকদ্দমা বা আদালতে হাজিরা দিতে নয়, ‘রেস থ্রি’ ছবির শুটিং করতে যোধপুরে যান সালমান। সেখানকার কিছু মানুষ এই নায়কের ওপর এখনো চটে আছেন। তাই সালমানের শুটিংয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সিনেমা কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা গ্রহণ করেছে। গত এপ্রিল মাসে ...
রেলিগেশনে পড়ায় স্টোডিয়ামে আগুন দিল সমর্থকেরা!
স্পোর্টস ডেস্ক: গোলপোস্টের সামনে দলা পাকানো অগ্নিকুণ্ড। গ্যালারি থেকে ছুড়ে মারা হচ্ছে একের পর এক বাজি-পটকা। কালো ধোঁয়ায় সয়লাব হামবুর্গের ঘরের মাঠ। হঠাৎ করেই এমন দৃশ্য দেখলে যে–কারও মনে হবে, খেলার মধ্যে বুঝি দাঙ্গা-ফ্যাসাদ লেগেছে! আসলে তা নয়, বুন্দেসলিগায় নিজেদের ইতিহাসে প্রথম অবনমনের জ্বালা সইতে না পেরে কাল স্টেডিয়ামে আগুন লাগিয়ে দিয়েছিলেন হামবুর্গ–সমর্থকেরা। বরুসিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে হামবুর্গকে শুধু জিতলেই চলত ...
সেনাবাহিনীকে সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থেকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি মোকাবেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে দেশের বিভিন্ন সেনানিবাসে ২৭টি উন্নয়ন ...
‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা সম্মাননা’ পেলেন মিতা হক
শিল্প–সাহিত্য ডেস্ক: রবীন্দ্রনাথের গানের সুরে সুরে সংস্কৃতির লড়াইকে বেগবান করার প্রত্যয়ে শেষ হলো বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত ৩০তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। গতকাল শনিবার (১২ মে) ছিল তিন দিনের এ উৎসবের শেষ দিন। সমাপনী দিনে ঢাকা ও ঢাকার বাইরের অর্ধশতাধিকশিল্পী পরিবেশন করেন আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীত।সমাপনী আয়োজনে রবীন্দ্রসঙ্গীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা সম্মাননা’ প্রদান করা হয় দেশের ...
বিকেলে ইসি কার্যালয়ে যাচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে বিকেলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য নিম্চিত করেছেন। শায়রুল কবীর খান বলেন, রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধিদলটি।প্রতিনিধিদলে নেতৃত্ব দিবেন দলের স্থায়ী কমিটির ...
আমি ম্যারাডোনা-পেলের খেলা দেখিনি: সালাহ
স্পোর্টস ডেস্ক: জিনেদিন জিদান, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফ্রান্সেস্কো টট্টি আমার প্রিয় ফুটবলার। ফুটবলের এই তারকাদের খেলা দেখতে আমি পছন্দ করি। তবে আমি কোনোদিনও দিয়েগো ম্যারাডোনা ও পেলের খেলা দেখিনি। সাক্ষাতকারে নিজের প্রিয় ফুটবলার কে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বললেন সময়ের সেরা ফুটবলার মোহাম্মাদ সালাহ। মৌসুমে ৩১টি গোল দিয়ে পৌঁছেছেন গোল্ডেন সু’খেতাবের সন্নিকটে। নিজের অসাধারণ নৈপুণ্যে ১১ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর