নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে। এতে আমরা গর্বিত। কিন্তু আমরা জানতে চাই, এই প্রকল্পে কত অর্থ অপচয় ও দুর্নীতি হয়েছে? রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির ...
সদ্য সংবাদ
মঙ্গলবার ৯ জেলার নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ১৫ মে মঙ্গলবার চট্টগ্রাম, খুলনা, যশোরসহ দেশের ৯ জেলার নির্বাচনী এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ রাখা হয়েছে।রোববার এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ...
আফগানিস্তান, উইন্ডিজ সিরিজেও কোচ থাকতে পারেন ওয়ালশ!
স্পোর্টস ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই ফাঁকা আছে পদটা। এখনো নতুন কোচের দেখা পায়নি বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করতে পারেন কোর্টনি ওয়ালশ। সেই নভেম্বরে দায়িত্ব ছেড়েছিলেন হাথুরু, এরপর পেরিয়ে গেছে ৬ মাস। সামনেই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। সেই সিরিজেও নিদাহাস ট্রফির কোচিং স্টাফই ...
সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। খবর বাসসের রবিবার সকালে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও খুলনা, বরিশাল,ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। এসব অঞ্চলের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। সেই সাথে বিজলী চমকানোসহ ...
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করতে চায় নেপাল
পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল-বন্দর দিয়ে পণ্য আমদানি করতে চায় নেপাল। চট্টগ্রাম ও মংলা সমুদ্র-বন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেপালে পণ্য আমদানির সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত প্রফেসর ডা. চোপলাল ভুসাল আজ রবিবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ১৫ সদস্যের একটি নেপালি প্রতিনিধি দলেরও নেতৃত্ব দেন রাষ্ট্রদূত। পঞ্চগড় ...
খুলনায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
খুলনা প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজিবি টহল শুরু করেছে। রবিবার দুপুর থেকে টহল শুরু করে বিজিবি। ১৬ প্লাটুনে মোট ৬৪০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি খুলনা সদর দফতরের টুআইসি মেজর হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার প্রচারণার শেষ দিনে খণ্ড খণ্ড আকারে মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা। আজ মধ্য রাতে প্রচারণা শেষ হচ্ছে। ১৫ মে (মঙ্গলবার) খুলনা সিটি ...
হিমাচলে বাস খাদে, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে পাহাড়ের খাদে বাস পড়ে কমপক্ষে সাতজন নিহত ও ১২ জন আহত হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া আজ রবিবার এ খবর দেয়। হিমাচল প্রদেশের সোলান-রাজগড় মহাসড়কের নায়েনটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ‘পাহাড়ি সরু রাস্তায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।’ উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজে নেমে পড়ে। তিনি ...
২০২৩ সালের মধ্যে জেলায় জেলায় সরকার : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামীতে নির্বাচিত হতে পারলে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে জেলাভিত্তিক স্থানীয় শাসন ব্যবস্থা বাস্তবায়নের অঙ্গীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি। তবে এটাকে ১০ শতাংশে উন্নীত করে জেলায় জেলায় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারেও এটা উল্লেখ থাকবে। আগামী ৫ বছরে (২০২৩ সালের মধ্যে) আমরা জেলায় জেলায় ...
রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ দেয়ার আদেশ বহাল
নিজস্ব প্রতিবেদক: দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেনি চেম্বার বিচারপতি। বিটিআরসির আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১৭ মে দিন ঠিক করেছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই আদেশের ফলে ক্ষতিপূরণে হাইকোর্টের দেয়া আদেশ আপাতত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। ...
জিম্বাবুয়ে ক্রিকেটারদের সিরিজ বয়কটের হুমকি!
স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক বছর যাবতই আর্থিক সংকটে আছে জিম্বাবুয়ে ক্রিকেট। ঠিক মতো বেতন ভাতা পাচ্ছে না দলের ক্রিকেটার ও স্টাফরা। তাই এবার আসন্ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজে না খেলার হুমকি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। বেশ কয়েক মাস ধরে পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটাররা বলেছে, বোর্ড যদি তাদের পাশে না দাঁড়ায় এবং বকেয়া পাওনা কবে দেয়া হবে সে বিষয়ে পরিস্কার না করে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর