নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সকাল ১০টা থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রোববার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জানান, আজ সোমবার সকাল ১০টা থেকে সব পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে বলে। এ সময় ...
সদ্য সংবাদ
ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ১
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে হত্যা মামলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সারফান ইসলাম ওরফে বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সারফান ইসলাম চাঞ্চল্যকর মোহাম্মদ বাবু ওরফে পিউ বাবু হত্যা মামলার প্রধান আসামি। এ সময় ডিবির কনস্টেবল শফিকুল ও ২নং পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিসুর আহত হন। রোববার দিনগত রাত ৩টার দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ...
বার কাউন্সিল নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে আজ সোমবার। দুই দিনব্যাপী সারাদেশে ৭৮টি কেন্দ্রের ১৫৭টি বুথে একযোগে এই ভোট হবে। বার কাউন্সিল সূত্র জানায়, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে। ভোট গণনা ফল ঘোষণা করা হবে মঙ্গলবার রাতেই। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৭১৩ জন। তবে সম্পূরক তালিকা থেকে আরও ...
ভারতে বৃষ্টি-বজ্রপাত: নিহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক: রোববার বৃষ্টি এবং বজ্রপাতে ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। অপরদিকে অন্ধ্রপ্রদেশে নয়জন, তেলেঙ্গানায় তিনজন, পশ্চিমবঙ্গে ১২ জন এবং দিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য সচিব (তথ্য) ...
যশোরে বোমা হামলা: তরুণলীগ নেতা নিহত
যশোর প্রতিনিধি: যশোরে বোমা হামলায় মনিরুল ইসলাম নামে তরুণলীগের এক নেতা নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার পর শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হন সন্তোষ ঘোষ নামে আরেকজন। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহত মনিরুল ইসলাম আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের অনুসারী ছিলেন বলে দাবি করা হচ্ছে। নিহত মনিরুল ইসলাম (৩৮) পুলিশ লাইন টালিখোলা এলাকার ফজলুর ...
চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার ১২২ শতাংশ সঞ্চয়পত্র বিক্রি
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এ সময়ে নিট বিনিয়োগ এসেছে ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা। যা পুরো অর্থবছরের জন্য সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২১ দশমিক ৭৫ শতাংশ। অর্থবছরের পুরো সময়ের জন্য সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকারের নিট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ১৫০ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে সঞ্চয়পত্রের ...
কূটনীতিকদের সার্বিক পরিস্থিতি জানাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার কারাবাস, দুই সিটি নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের ব্রিফ করেছেন বিএনপি নেতারা। তবে এ বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেনি বিএনপি। রোববার (১৩ মে) বিকেলে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতারা বৈঠক করেন কূটনীতিকদের সঙ্গে। বিকেলে সোয়া ৪টা ...
হেরেও শীর্ষে সানরাইজার্স হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক: আম্বাতি রাইডুর সেঞ্চুরিতে ভর করে আইপিএলের ৪৬তম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের বিপক্ষে হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রোববার দিনের প্রথম ম্যাচটি ৮ উইকেটে জিতেছে চেন্নাই। ১৮০ রান তাড়ায় দারুণ এক সেঞ্চুরি করে চেন্নাইয়ের জয়ের নায়ক আম্বাতি রাইডু। এদিন টস ...
গাজীপুর কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাংচুর
আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ১৩ মে রবিবার বেলা ১১টার দিকে শহরের ছোট দেওড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী কাউন্সিলরের কার্যালয়ের দরজার কাঁচ এবং অফিস কক্ষের চেয়ার টেবিল ভাংচুর করে। ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ খায়রুল আলম জানান, স্থানীয় যুবলীগ কর্মী মোতালেব হোসেন আসন্ন সিটি নির্বাচনে তার কর্মীদের ...
গাজীপুরে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই
আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে প্রকাশ্যে গুলি করে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ১৩ মে রবিবার সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে রবির হিসাবরক্ষক কর্মকর্তা আসাদুর রহমান আসাদ ও সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা ইকবাল হোসেন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে আসাদ ও ইকবালকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর