স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পরামর্শকের দায়িত্ব পালন করতে রবিবার রাতে ঢাকায় এসে পৌঁছান দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। টাইগারদের প্রধান কোচ নির্বাচনের ব্যাপারে বোর্ডকে নিজের মতামত জানাবেন অভিজ্ঞ এই কোচ। এমনকি বিসিবির নির্ধারিত তালিকার বাইরে অন্য কোনো কোচের ব্যাপারেও বিসিবিকে সুপারিশ করতে পারবেন তিনি। বিসিবিকে সহায়তা করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন গ্যারি। গতকাল সোমবার জাতীয় ...
সদ্য সংবাদ
দুদক কার্যালয়ে এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক: অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলাবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদিন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের উধর্বতন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। ...
পুতিনের সঙ্গে সাক্ষাৎ মোদীর: সম্পর্ক জোরদারের উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার এক অনানুষ্ঠানিক সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী মোদী। তাদের দুইজনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ইরান ও রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুটি গুরুত্ব পায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সোচি শহরে দুই নেতার বৈঠক হয়। তারা দুইজন সোচির সিরিয়াস পরিদর্শন করেন। সেখানে তারা রাশিয়ার ...
খালেদা জিয়ার জামিন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ও নড়াইলের আদালতে বিচারাধীন দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার কার্যতালিকায় দুটি আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য সময় চান। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে দেন। এ ...
সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ১২
নিজস্ব প্রতিবেদক: চলমান রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান। গত কয়েকদিনের মতো গতকাল সোমবার রাতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে ১২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বন্দুকযুদ্ধে নিহত ৯ জনকেও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুমিল্লায় ২, নীলফামারীতে ২, চট্টগ্রামে ১, নেত্রকোনায় ১, ...
সন্ধ্যায় মাঠে নামবে সাকিবদের হায়দ্রাবাদ
স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের আগেও আইপিএলের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। পেয়েছেন শিরোপায় চুমু খাওয়ার স্বাদ। তবে এবার খেলছেন নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। নতুন দলের হয়েও স্বপ্নের ফাইনালের কাছাকাছি চলে এসেছেন সাকিব। ফাইনালের পথে বাধা চেন্নাই সুপার কিংস। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনির দলকে হারাতে পারলেই রোববারের টিকিট নিশ্চিত হয়ে ...
কুমিল্লায় ৬ তলা ভবনে আগুন
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় একটি ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত সাড়ে ৮টায় বাগিচাগাঁওয়ের বাবুল ভূঁইয়ার মালিকাধীন ওই ভবনের ৬ষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। বাবুল ভুইয়ার দাবি, আগুনে ওই ফ্ল্যাটের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ৬ তলার ফ্ল্যাটটির মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই ...
ইরানের বিরুদ্ধে কঠোর অবরোধের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অবরোধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আল জাজিরার। সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের উদ্দেশে এক বক্তব্যে তিনি এ হুমকি দেন। ২০১৫ সালে ইরান ও বিশ্বের প্রভাবশালী ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যে তিনি এ হুমকি দিলেন। তিনি বলেন, ইরান যদি তার কার্যক্রমে কোনো ...
ঢাকায় আসছেন থাই রাজকুমারী সিরিনধরন
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। আগামী ২৮ মে সোমবার তিন দিনের সফরে ঢাকা আসছেন তিনি। এই সফরে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। ঢাকা পৌঁছার পর হযরত ...
রাজীবের ভাইদের ক্ষতিপূরণ: আপিলের আদেশ আজ
নিজস্ব প্রতিবেদক: দুই বাসের রেষারেষিতে মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর ফের শুনানি হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘কারও ওপর অবিচার হোক আমরা তা চাই না। হাইকোর্টের আদেশটা সংশোধন করতে হবে। আর ক্ষতিপূরণের টাকা যে রাজীবের দুই ভাই পাবে সেটা নিশ্চিত করাটা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর