নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক তৈরি করতেই সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।পবিত্র মাহে রমজানেও পোশাকে ও সাদাপোশাকে পুলিশ তল্লাশির নামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি চলছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার কিংবা জেল গেটে গ্রেফতার চলছেই। আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা ...
সদ্য সংবাদ
অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই
বিনোদন ডেস্ক: একসময়ের জনপ্রিয় ও দর্শকনন্দিত অভিনেত্রী তাজিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………… রাজিউন)। আজ মঙ্গলবার বিকেল ৪ টা ৩৪ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহসান হাবিব নাসিম বলেন, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাজিন তার উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ...
বদির বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক বিক্রির সংশ্লিষ্টতার তথ্যের আরও প্রমাণ দরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতারা নিহত হচ্ছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ...
সাংবাদিকতা ব্যাহত করে কোন আইন নয়: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি বিতর্কিত ধারা সম্পর্কে আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, সাংবাদিকতা ব্যাহত করা আমাদের উদ্দেশ্য না। সাংবাদিকদের টার্গেট করে কোনো আইন করাও আমাদের উদ্দেশ্য না। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা আছে। সংবিধানের উল্লেখ্যযোগ্য ...
বাংলাদেশ-অস্ট্রিয়া সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি হয়েছে। গত ১৭ মে ভিয়েনায় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং অস্ট্রিয়ার ফেডারেল ট্রান্সপোর্ট, ইনোভেশন অ্যান্ড টেকনলজি মিনিস্টার নরবার্ট হফার চুক্তিতে সই করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৬ মে ভিয়েনাতে একটি পর্যালোচনা সভা এবং দুই দেশের অ্যারোনটিক্যাল অথরিটির ...
খুলনার নির্বাচন অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন: সুজন
নিজস্ব প্রতিবেদক: দেশে কয়েকটি ভালো নির্বাচনের পর খুলনা সিটি করপোরেশনে একটি অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের দৃষ্টিতে নির্বাচন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে সুজন। লিখিত বক্তব্যে বলা হয়, সর্বশেষ তিনটি সিটি নির্বাচন অর্থাৎ নারায়ণগঞ্জ, ...
পরিবেশ রক্ষায় চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণ রোধে এবার দেশের সব চিনিকলে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করতে যাচ্ছে সরকার। এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) দেশের সব চিনিকলে পরিবেশ রক্ষার্থে ইটিপি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। প্রথম পদক্ষেপ হিসেবে ২০১১ সালে নিজস্ব অর্থায়নে নাটোর চিনিকলে ইটিপি স্থাপন করা হয়। এখন বাকি ১৪টি চিনিকলে ইটিপি স্থাপনের প্রকল্প হাতে নেয়া হচ্ছে। সরকারের সম্পূর্ণ ...
বাণিজ্য যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বন্ধ ঘোষণায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার (২১ মে) স্বর্ণের দাম কমে গত পাঁচ মাসে সর্বনিম্ন হয়েছে। তবে এর বিপরীতে বেড়েছে ডলারের দাম। সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টেভেন মুচিন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ স্থগিত করা হয়েছে। এ খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে চাহিদা কমায় দামও কমে যায়। বিশ্ববাজারে গতকাল ...
আইডিআরএ’র কার্যবিবরণী ৯০টি সভার ফাইল গায়েব
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভার কার্যবিবরণীর মূলকপি গায়েব হয়ে গেছে। ২০১১ সালে আইডিআরএ গঠনের পর ৯৫টি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯০টি সভার কার্যবিবরণীর মূলকপি কর্তৃপক্ষের দফতরে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কর্মরত কর্মকর্তারা কোনো তথ্যও দিতে পারছেন না। বাধ্য হয়ে বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছে আইডিআরএ। সম্প্রতি এক চিঠিতে বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থ ...
রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ: আপিলের আদেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদেশে রাজীবের দুর্ঘটনা কবলিত হওয়ার জন্য কারা দায়ী এবং কার কতটুকু দায় তা নির্ধারণের জন্য একটি স্বাধীন কমিটি গঠন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর