নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. আব্দুছ ছালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া দরপত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করে দুদক। আজ শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন জানান, বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় দুদক সমন্বিত সিলেট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মহানগরের কোতোয়ালি ...
সদ্য সংবাদ
আত্মসমর্পণ করলেন হলিউডের পরিচালক ওয়াইনস্টিন
আন্তর্জাতিক ডেস্ক: হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন ও যৌন হয়রানির অভিযোগ গঠন করা হয়েছে। দু’জন নারীর পৃথক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় নিউইয়র্ক পুলিশ। শুক্রবার সকালে ওয়াইনস্টিন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পুলিশ ও মানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় থেকে তদন্ত পরিচালনা করা হবে। শনিবার তাকে আদালতে তোলা হতে পারে ...
আইপিএলের ফাইনালে সাকিবের হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক: শেষ চার ম্যাচে টানা হার, নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সের সাথে সর্বশেষ ম্যাচে হার। তার ওপর শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ম্যাচ। সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান ছিল। তবে আফগান লেগস্পিনার রশিদ খানের অল রাউন্ড পারফরম্যান্সে ম্যাচটি জিতেছে হায়দ্রাবাদই। রোববার চলতি আইপিএলের ফাইনালে তাদের প্রতিপক্ষ চেন্নাই ...
ট্রাম্পের মুখে ভিন্ন সুর
আন্তর্জাতিক ডেস্ক: একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা তা আর হচ্ছে না। কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্টের মুখেই উল্টো কথা শোনা যাচ্ছে। শুক্রবার ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ১২ই জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার যে শীর্ষ বৈঠক হবার কথা ছিল- তা ...
বড় লিডের পথে ছুটছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: বোলারদের নৈপুণ্যে লর্ডস টেস্টের প্রথম দিন পুরোটাই নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে ইংলিশ বোলারদের হতাশা উপহার দিয়েছে অতিথি দলের ব্যাটসম্যানরা। তাতে প্রথম দুই দিন শেষে লর্ডস টেস্টে সুস্পষ্ট আধিপত্ব পাকিস্তানের। শুক্রবার প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১৬৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগের দিন ইংল্যান্ডকে ১৮৪ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। নিজেরা ব্যাট করতে ...
সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ৭
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা, দিনাজপুর, চাঁদপুর, জয়পুরহাট ও ময়মনসিংহ জেলাসহ পাঁচ জেলায় মাদকবিরোধী অভিযানকালে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাগুলো ঘটে। কুমিল্লা: জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল (৪০) ও আলমাস (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা ...
টানা ২২ ঘণ্টা রোজা রাখছেন আইসল্যান্ডের মুসলিমরা
অনলাইন ডেস্ক: আইসল্যান্ডে বছরের এই সময়ে দিন থাকে অনেক দীর্ঘ। কয়েক দিন পর দিন আরও দীর্ঘ হবে। পবিত্র রমজানের সময় আইসল্যান্ডে তাই রোজা রাখতে হয় দীর্ঘ সময়। এখন দিনের ব্যাপ্তি প্রায় ১৯ ঘণ্টা। সেই হিসাবে রোজাও রাখতে হচ্ছে ওই সময় পর্যন্ত। সেখানে যাঁরা রোজা রাখছেন, রমজানের শেষের দিকে তাঁদের দীর্ঘ ২২ ঘণ্টা রোজা রাখতে হবে। যেসব দেশে রোজা দীর্ঘ সময় ...
নির্বাচন কমিশন আ‘লীগের কাছে নতি স্বীকার করেছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী বিধিতে ছিল, কোন নির্বাচনেই সংসদ সদস্য বা মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের দাবির কাছে নতি স্বীকার করে তারা সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণার নামার জন্য অনুমোদন দিয়ে কাজ করছে। আজ শুক্রবার রাজধানীর গুলশানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় পার্টি (কাজী ...
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন
চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মাহাফুজা (৬০), অজ্ঞাত পিকআপ চালক (৩৫) ও পিকআপের যাত্রী আরিফ (৪০)। পুলিশ জানায়, মিরসরাই নিজামপুর এলাকায় বাসিন্দা বৃদ্ধা মাহাফুজা বেগমের মেয়ে সীতাকুণ্ডের মর্ডাণ হাসপাতালে চাকরি করেন। শুক্রবার বিকেলে মেয়ে কাছে আসছিলেন ওই বৃদ্ধা। সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড বাস স্টেশনে গাড়ি থেকে ...
দর্শনা চেকপোস্টে ৫০ লাখ টাকার সোনাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়ে ৯টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত সোনার পরিমাণ ১ কেজি, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা। আটককৃতের নাম আব্দুল মোতালেব(৫৩)। তিনি গাজীপুর জেলার টঙ্গি উপজেলার মনুনগর মনসুর আলী রোডের মৃত আবুল কাশেমের ছেলে। শুক্রবার দুপুরে দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার সময় সোনার বারসহ তাকে আটক করে বেনাপোল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর