১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৬

সদ্য সংবাদ

কয়েক হাজার রাউটার হ্যাক করেছে রুশ হ্যাকাররা: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শুক্রবার সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার কম্পিউটার হ্যাকাররা ৫০টিরও বেশি দেশে কয়েক হাজার বাসা ও অফিসের রাউটার হ্যাক করেছে। এর মধ্য দিয়ে রুশ হ্যাকাররা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে। এফবিআই বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের মালিকদের আহ্বান জানিয়েছে তা বন্ধ করে পুনরায় চালু এবং নিজেদের সুরক্ষার জন্য নির্মাতা প্রতিষ্ঠানের ...

বাঁচার আকুতি কোটা আান্দোলন নেতা সোহেলের

নিজস্ব প্রতিবেদক: আবারো মারধরের হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে কোটা আন্দোলনের নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এপিএম সোহেল বলেছেন, সবার কাছে করজোড়ে মিনতি আমাকে বাঁচতে দিন। আমার বিধবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে দিন। আমিই পরিবারের সব।বুধবার হামলার শিকার হওয়ার পর তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিজের নিরাপত্তা দাবি করে তিনি বলেন, আমি একটা ...

কলকাতায় শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠক আজ

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হবে। কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, মূল সফরসূচিতে এ বৈঠকের উল্লেখ ছিল না। কারণ, ব্যস্ত সফরসূচিতে বৈঠকের সময় বের করা কঠিন হচ্ছিল। পরে সময় বের করা সম্ভব হলে সফরসূচিতে এ বৈঠকের সময় যোগ করা হয়। প্রধানমন্ত্রী শেখ ...

আ‘লীগের লোক হওয়ায় অধরাই থেকে যাচ্ছে মাদকের গডফাদাররা: রিজভী

নিজস্ব প্রতিবেদক : মাদকের গডফাদাররা ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক হওয়ায় তারা অধরাই থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, দেশে মাদক বিস্তারের জন্য দায়ী আওয়ামী লীগ। তাদের আমলেই সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদকের চালান ঢুকছে বাংলাদেশে। যারা মাদক আমদানি করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে ,তারা সবাই ক্ষমতাসীন দলের লোক। আর সে ...

সৌদিতে গিয়ে বন্দী: নির্যাতনের শিকার নারী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অনেক আশা নিয়ে গিয়েছিলেন তিনি। দেশে স্বজনদের কাছে অনেক টাকা পাঠাবেন। সংসারে সচ্ছলতা ফিরবে। আসবে সুদিন। বাস্তবে সে গুড়ে বালি। মাত্র এক মাসের মধ্যে একবুক যন্ত্রণা, কষ্ট আর বঞ্চনা নিয়ে ফিরতে হয়েছে তাঁকে। এই নারী বর্ণনা করেছেন সৌদিতে বন্দিদশায় থাকা অবস্থায় ভোগ করা নারকীয় নির্যাতনের কাহিনি। গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুরের ওই নারী। ধরা ...

মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই

মাগুরা প্রতিনিধি: ঝিনাইদহ-মাগুরা সড়কের হাওড় এলাকায় একটি নছিমন উল্টে দুই জন নিহত হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার মোল্লার ছেলে নূর ইসলাম (২৭) ও শোলই গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় মাল বোঝাই একটি নছিমন ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে চালক ...

‘ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই। ইরানের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। জেনারেল হাতামি শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের দেজফুল শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, সব ধরনের সামরিক সরঞ্জাম নির্মাণে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের ...

ভালো আছে তোফা ও তহুরা

নিজস্ব প্রতিবেদক:  কোমরের নিচে জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়ার পর অপারেশনের মাধ্যমে গত বছরের আগস্ট মাসে আলাদা করা হয় তোফা ও তহুরাকে। এরপর তাদের ফিরিয়ে নেওয়া হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে। এখনও সেখানেই আছে তারা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এখন শারীরিকভাবে ভালো আছে তোফা ও তহুরা, হেসে খেলে দিন কাটছে তাদের। জেলা ও উপজেলা ...

ব্রাজিলে কারাগারে সহিংসতা: নিহত ৯ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের একটি কিশোর জেলে সহিংসতায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। শনিবার সহিংসতাকালে একটি তোশকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ওই কিশোরদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গুয়াইনিয়া শহরের ওই জেলখানায় ১৩ থেকে ১৭ বছরের কিশোরদের অস্থায়ীভাবে রাখা হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এ সহিংসতার ঘটনায় শ্রীঘর কর্তৃপক্ষকে দায়ী করেছেন মানবাধিকার কর্মীরা। গুয়াইসের হিউম্যান রাইটস কমিশনরে এক আইনজীবী গোমেস দাবি করেন, ...

জিসিসি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি নির্বাচনের (জিসিসি) আনুষ্ঠানিক প্রচার প্রচারণা আরও এক মাস পর (১৮ জুন)থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রার্থীরা বসে নেই। প্রার্থীদের পক্ষে স্থানীয় সংসদ সদস্যরাসহ উভয় দলের বেশ কয়েক জন কেন্দ্রীয় নেতা প্রায় প্রতিদিনই নানা কৌশলে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। তারা ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং ভোট ও দোয়া প্রার্থনা করছেন। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত ...