১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:০১

সদ্য সংবাদ

আ’লীগের এমপি-মন্ত্রীরাই মাদক ব্যবসায় জড়িত : মোশাররফ

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের বছরে এসে নার্ভাস হয়ে সরকার মাদক বিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড চালাছে। তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী বারবার কেন ভারতে যাচ্ছেন? তাঁর সফরেতো ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থই উদ্ধার হয়নি বা হচ্ছে না। সময় মতো দেশে গণঅভ্যুত্থান হবে বলেও মন্তব্য করেন বিএনপির নীতিনির্ধারনী নেতা ...

সিরাজুল মেডিকেলের ৭ নবজাতকের মধ্যে মারা গেল ৪ জন

নিজস্ব প্রতিবেদক : ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দুই মায়ের গর্ভে জন্ম নেয়া সাত নবজাতকের মধ্যে চারজনই মারা গেছে। বাকি তিন নবজাতকের দুজন হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেছে। অন্যজন এখনও চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুইটি খাতুনের গর্ভের তিন নবজাতকই মারা গেছে। গত ২৪ মে সন্ধ্যা ৭টায় ৭০০ গ্রাম ওজনের মেয়ে, ২৬ মে ভোর রাততে ৯০০ গ্রামের ...

ইয়েমেনে সাইক্লোনের আঘাতে নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সোকোট্রায় ট্রপিক্যাল সাইক্লোন মেকুনুর আঘাতে ১৭ জন নিখোঁজ হয়েছেন। সাইক্লোন মেকুনু আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ সাইক্লোনটি একটি দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন বলে জানাচ্ছে সিএনএনের আবহাওয়া পূর্বাভাসকারীরা। তারা বলছেন, উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভূতত্ত্ববিদরা বলছেন, শনিবার ওমানেও সাইক্লোন আঘাত হানতে পারে। ইয়েমেনের সীমান্তের কাছে ...

রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পক্সি দিতে এসে , আটক ৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সরকারি সিটি কলেজ ও পলিকেটনিক ইনস্টিটিউট কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পক্সি দিতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো বগুড়া শান্তহার এলাকার সেলিম শেখের মেয়ে রাবি শিক্ষার্থী তুসমির শেখ, বগুড়া সোনাতলা নুরান এলাকার জাহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ...

এবারের নির্বাচনে মোদির কাছে ‘প্রতিদান’ চাইল হাসিনা

দৈনিক দেশজনতা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে সফরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৫ মে) বিকেলে শান্তি নিকেতনের বাংলাদেশ ভবনে এ বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজার। দৈনিক দেশ জনতা অনলাইন  পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো- মোদির সঙ্গে বৈঠকে হাসিনা জানিয়েছেন— তাঁর সরকার উত্তর-পূর্বের জঙ্গিদের দেশছাড়া করেছে, ট্রানজিট দিয়েছে, আন্তর্জাতিক ...

মাগফিরাতের দশকে করণীয়

ধর্ম ডেস্ক : আর একটি রোজা পরই শেষ হচ্ছে রহমতের দশক। শুরু হবে মাগফিরাতের দশক। দুনিয়ার সকল গোনাহগার মানুষের জন্য চিরস্থায়ী শান্তি ও মুক্তির দিশারী এ মাগফিরাতের দশক। এ দশকে বান্দার বান্দার ক্ষমা লাভ আল্লাহর বিশেষ অনুগ্রহ। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ মিশকাত-এর বর্ণনা অনুযায়ী রমজানের প্রথম দিন থেকে আজ পর্যন্ত ছিল রহমতের। আজ সন্ধ্যা থেকে ২০ রমজান ইফতারের সময় পর্যন্ত দ্বিতীয় ...

ইফতারে এড়িয়ে চলুন ভাজাপোড়া

লাইফ স্টাইল ডেস্ক: সারা দিন রোজা রাখার পর ইফতারে আমরা কী খেতে পারি? এ নিয়ে নানা ভাবনা। লক্ষ করলে দেখা যাবে, আমাদের দেশে ইফতারের বেশির ভাগ খাবারই হচ্ছে চর্বিযুক্ত ও তেলে ভাজা। খাবার নির্বাচনে রোজাদারের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় রাখা হয় না। সারা দিন রোজা থাকার পর পাকস্থলীতে এমন কিছু খাবার দেয়া উচিত, যা দ্রুত শরীরে শক্তি জোগায় ও ...

হ্যাকিংয়ের শিকার বেসিসের ওয়েবসাইট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইট হ্যাক করেছে গ্রে হ্যাট টিনেজারস নামের একটি হ্যাকার গ্রুপ। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় দেখা যায়। তবে কেন হ্যাক করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে জানতে বেসিসে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সকালে সাইটটি ...

ভারতে মুসলিমদের মারধর করে দেশপ্রেম শেখানো হয়: তসলিমা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মুসলিমদের মারধর করে দেশপ্রেম শেখানো হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তসলিমা নাসরিন লেখেন, ভারতের হিন্দুত্ববাদিদের কেউ কেউ রাস্তা ঘাটে নিরীহ গরিব মুসলমান পেলে তাদের জয় শ্রী রাম বলায়, সহজে না বলতে চাইলে মারধোর করে হলেও বলায়। এসব সাধারণত হিন্দি বেল্টে ঘটে। ...

বাঙালির সব আন্দোলনে প্রেরণা ছিলেন নজরুল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সব আন্দোলন সংগ্রামে প্রেরণা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন অসাম্প্রদায়িক। তার সেই অসাম্প্রদায়িক চেতনার আলোকেই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে। শনিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার-ডিলিট ডিগ্রি প্রদান করে। প্রধানমন্ত্রী ...