নিজস্ব প্রতিবেদক: আসন্ন হজ মৌসুমে বিমান ভাড়া কমানো ও থার্ড ক্যারিয়ার চালুর দাবি জানিয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের কাছে বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা। জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বিমান ভাড়া চূড়ান্ত হওয়ায় এ বছর তা সম্ভব নয়। ভবিষ্যতে বিবেচনা করা ...
সদ্য সংবাদ
পাইপলাইনে এলএনজি পেতে আরও এক মাস
নিজস্ব প্রতিবেদক: সাগরের তলদেশে পাইপলাইনে ছিদ্র দেখা দেয়ায় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পেতে আরও এক মাস সময় লাগবে। জাতীয় গ্রিডে শনিবার এলএনজি যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু ছিদ্র মেরামত শেষ না হওয়ায় আরও এক মাস পিছিয়ে গেছে। পাইপলাইন তৈরির সঙ্গে সম্পৃক্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বলেন, সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে ...
নারী কর্মীদের হয়রানি করছে গ্রামীণ ফোন
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে নারী কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ)। একই সঙ্গে কোম্পানিটিতে গণচাকরিচ্যুতির আশঙ্কাও তৈরি হয়েছে। জিপিইইউ সংবাদ মাধ্যমে লিখিতভাবে এই আশঙ্কার কথা জানিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। জানা গেছে, গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে অফিস সময়ের পরে ই-মেইল দিয়ে কোম্পানির ১৩ জন নারী কর্মীকে ঢাকার বাইরে বদলি করা ...
মাদকের গডফাদাররা স্পটে থাকে না: মনিরুল
নিজস্ব প্রতিবেদক: মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না। তাদেরকে ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদেরকে ধরা হবে।’ শনিবার (২৬ মে) রাতে রাজধানীর কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এই অভিযানে কড়াইল ও টিটিপাড়া বস্তি থেকে ৫২ জনকে আটক করেছে পুলিশ। ...
দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় হত্যা ও নড়াইলে মানহানির একটি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদেনের শুনানি হয়নি। অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আজ ফের দিন ধার্য করেছেন আদালত। সোমবার এ দুটি মামলায় জামিন শুনানির কথা ছিল। এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য সময় চান। পরে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট ডিভিশন ...
প্রাথমিকে প্রধান শিক্ষক পদায়নে স্থবিরতা
নিজস্ব প্রতিবেদক: আইনি জটিলতায় আটকে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ-পদোন্নতি কার্যক্রম। তাই সংকট নিরসনে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানোর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমলাতান্ত্রিক জটিলতায় সেই কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে প্রায় ২০ হাজার প্রধান শিক্ষক সংকট রয়েছে। এ সংকটের কারণে সহকারী শিক্ষককে ওই পদের দায়িত্ব পালন করতে ...
সিলেটে বজ্রপাতে নিহত ৩
সিলেট প্রতিনিধি: সিলেট সদর উপজেলায় বজ্রপাতে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মীরেরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (১৮), তার ভাই ইমন মিয়া (১২) এবং একই এলাকার বিলাল উদ্দিনের ছেলে আবদুল আমিন (১৭)। মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে ...
আকস্মিক বৈঠকে দুই কোরিয়ার শীর্ষ নেতা
আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিকভাবেই দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত সীমান্তে সাক্ষাৎ করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ নেতা। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যকার পূর্ব নির্ধারিত বৈঠক নিশ্চিত করতেই কিম জং উন ও মুন জায়ে শনিবার বৈঠকে মিলিত হন। কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইনের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে গত মাসে তারা সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে বৈঠক করেছিলেন। ...
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরে প্রধানমন্ত্রী শুক্রবার সম্মানিত অতিথি হিসেবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন এবং গতকাল পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ...
তিস্তা নিয়ে পাশ কাটানো জনগণ মানবে না : ফখরুল
নিজস্ব প্রতিবেদক: সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার কথা বলে তিস্তা নদীর ন্যায্য হিস্যা পাশ কাটানো জনগণ মেনে নেবে না বলে সরকারকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার বিকেলে রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘সেখানে প্রধানমন্ত্রী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলেছেন। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য তাহলে কি আমরা আমাদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর