নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিস্তা নদীর এক বালতি পানিও সরকার আনতে পারেনি। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি অবস্থান নিয়েছেন- তিনি তিস্তার পানি দেবেন না। আরো যেসব অভিন্ন নদী রয়েছে সেখান থেকেও পানি প্রত্যাহার করছে একতরফাভাবেই। তিনি অভিযোগ করে বলেন, তিস্তার পানি ভারতের অংশ গজলডোবা থেকে তারা তো প্রত্যাহার করে নিয়েই যাচ্ছে। এখন এর ...
সদ্য সংবাদ
কাজী নজরুল ইসলামের হামদ ও নাত নিয়ে শুচির অ্যালবাম
সাহিত্য-সংস্কৃতি ডেস্ক: মাহে রমজান উপলক্ষে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী ও সঙ্গীতশিক্ষক নাহিয়ান দুরদানা শুচির ইসলামী সঙ্গীতের অ্যালবাম ‘নূরের দরিয়া’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুরারোপিত নির্বাচিত নয়টি হামদ্ ও নাত নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। অ্যালবামে নির্বাচিত গানগুলো হচ্ছে ‘আল্লাহ আমার প্রভু’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘খোদার ...
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) সম্মান প্রথম বর্ষ (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয়বর্ষ পরীক্ষা ২০১৬ সালের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে ছাত্রী পাসের হার ৯৩.২৪ শতাংশ এবং ছাত্র পাসের হার ৯৩.২০ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে ফল জানা যাবে। রোববার বেলা সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসাকরী আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ ...
ঘাটাইলে এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে একই রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার বগা (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকাল ১০টায় পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন বগা (মধ্যপাড়া) গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে খাদিজা খাতুন (২৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরি ...
ভারতে গণধর্ষনের শিকার ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যে বড়ি ফেরার পথে গণধর্ষনের শিকার হলেন ছয় মাসের এক অন্তঃসত্ত্বা নারী। আজ আনন্দবাজার পত্রিকার এক সংবাদে এ বিষয়ে বলা হয়, রেহাই মিলল না অন্তঃসত্ত্বারও। বাড়ি ফেরার পথে একা পেয়ে তাঁকে তিন জন মিলে পরপর ধর্ষণ করেছে বলে অভিযোগ। পৈশাচিক এই ঘটনা নিয়ে হরিয়ানার মানেসার এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে পথেঘাটে মহিলাদের নিরাপত্তা নিয়ে। লোকলজ্জার ভয়ে ...
তিস্তায় নীরব হাসিনা, রোহিঙ্গায় চুপ মোদি
অনলাইন ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের বীরভূমে শান্তিনিকেতনে গত শুক্রবার এক মঞ্চেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত নীরবতাই যেন প্রবল হয়ে বাজল। একদিকে শেখ হাসিনা তিস্তা নিয়ে সরাসরি কোনো কথা বলেননি, অন্যদিকে মোদির মুখেও ছিল না রোহিঙ্গা ইস্যু। গতকাল শনিবার ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ...
বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয় : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক : পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিইআরসি, বিইআরসির চেয়ারম্যান ...
চিকিৎসায় উন্নতি হচ্ছে ইরফান খানের
বিনোদন ডেস্ক: দু’মাস ধরে ইরফান খানের কোনো খবর পাওয়া যায়নি। কেমন আছেন তিনি? একথা জানতে উদগ্রীব তার অনেক ভক্তই। এবার ইরফান খানের অসুস্থতা নিয়ে মুখ খুললেন পরিচালক সুজিত সরকার। জি নিউজ জানায়, এক সাক্ষাৎকারে ‘পিকু’-খ্যাত পরিচালক বলেছেন, ‘ইরফানের স্ত্রী সুতপা শিকদারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন ইরফান চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ইউরোপেই তার নিউরো এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে।’ জুনে ইরফানকে ...
ঢাকায় ৩ বছরের বেশি সময়ের শিক্ষকদের বদলির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দিতে বলেছেন। আজ রোববার কোচিংবাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যর জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক ...
দুর্নীতি অভিযোগে মায়ানমারের অর্থমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন মায়ানমারের অর্থমন্ত্রী কিয়াও উইন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ত বলেছেন, কিয়াও উইনকে পদত্যাগের অনুমতি দেয়া হয়েছে। তবে ওই বিবৃতিতে কিয়াও উইনের পদত্যাগের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এমন এক সময় কিয়াও উইন পদত্যাগ করলেন যখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর