অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৭ মে) বিকাল সাড়ে তিনটায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস। আগামী ০১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের আগে নিজেদের আরেকবার ঝাঁলিয়ে নিতে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ...
সদ্য সংবাদ
রাজধানীতে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথের সমরিতা হাসপাতালের কাছে হক চেম্বার থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে হক চেম্বারের ৭ম তলা থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস। তিনি বলেন, শুক্রবার দুপুর ৪টার দিকে পান্থপথের হক চেম্বারের ৭ম তলায় গোপন বৈঠকে মিলিত ...
নীলফামারীতে মাইক্রো দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর জলঢাকায় মাইক্রোবাস র্দুঘটনায় দুই যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছে অন্তত ছয়জন। জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, উপজেলার পেট্রোল পাম্প মোড়ে শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সাহানূর ইসলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের হায়দার হোসেনের ছেলে লোকমান হোসেন (৩২)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...
ভাস্কর্য সরকার নয়, এটি সরিয়েছেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য সরকার নয়, এটি সরিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। প্রতিবাদ সমাবেশটির আয়োজন করে বরকত উল্লাহ বুলু মুক্তি পরিষদ। মওদুদ আহমেদ বলেন, প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শ করে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত ...
সুন্দরবনে আগুন লেগেছে
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সহায়তায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাকতাই রেঞ্জের ধানসাগর স্টেশন নাংলী টহল ফাঁড়ির মাদরাসাছিলা এলাকার বনাঞ্চলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, আজ সকালে স্থানীয় জনগণ আগুন দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগ স্থানীয় জনগণের সহায়তায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু ...
ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মিছিল
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশ চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ শাখার নেতা রাফিন জয় এবং উদীচীর সম্পাদক আরিফ নুর। ঘটনায় আহত হয়েছে ১৭ জন। আহতদের ঢাকা ...
বাসের ধাক্কায় ২ জাবি শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। শুক্রবার সকালে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক নাজমুলকে মৃত ঘোষণা করেন। আহত আরাফাত চিকিত্সাধীন অবস্থায় মারা যান ...
আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ১২ বছর
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আজ মুশফিকের একযুগ পূর্তি হচ্ছে। ২২ গজে ১২ বছর কাটিয়ে দিলেন তিনি। ২০০৫ সালে এইদিনেই ১৭ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের।তারপর আন্তর্জাতিক ক্রিকেটের গণ্ডিতে ক্রমাগত ছুটে বেড়িয়েছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার। যেখানে ক্যারিয়ারের শুরু, কাকতালীয়ভাবে এক যুগ পূর্তির দিনেও সেই ইংল্যান্ডেই অবস্থান করছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। মাশরাফির পর দেশের হয়ে একটানা ...
আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক
বিনোদন ডেস্ক : কলকাতায় ১৬তম টেলি সিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়করাজ রাজ্জাক। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আয়োজক সূত্রে এ খবর জানা গেছে। আগামী ৪ জুন কলকাতায় এইপুরস্কার দেওয়া হবে। দুই বাংলার চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককেও আজীবন সম্মাননায় ...
ঢাবি ক্যাম্পাসে গাঁজা সেবন, এসআইকে থানায় দিল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাবি ক্যাম্পাসে গাঁজা সেবন করায় নিউমার্কেট থানার এসআই মাকফুর রহমানসহ দুইজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা। আটক অপরজনের নাম মইনুল। তিনি বকশীবাজারের গাঁজা ব্যবসায়ী। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বরাত দিয়ে জানান, ওই এসআইকে ক্লোজড করা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর