নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষায় উত্তীর্ণের হার ৯২ দশমিক ৯৮ শতাংশ জানানো হয়। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পরীক্ষায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭টি কলেজের ২৩৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ২ লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী ...
সদ্য সংবাদ
নাসিরের জোড়া আঘাত
স্পোর্টস ডেস্ক: শতরানের জুটিতে বাংলাদেশকে ভোগাচ্ছিলেন নেইল ব্রুম ও টম ল্যাথাম । অবশেষে ব্রুমকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান নাসির হোসেন। অফ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে মাশরাফির তালুবন্দি হয়েছেন ব্রুম (৬৩)। তার বিদায়ে ভাঙে ১৩৩ রানের বড় জুটি। নিউজিল্যান্ডের স্কোর তখন ২ উইকেটে ১৫৬। নিজের আগের ওভারের প্রথম বলে নেইল ব্রুমকে ফিরিয়ে ১৩৩ রানের জুটি ভেঙেছিলেন নাসির ...
ঈদে ঘরমুখো মানুষের জন্য ৯শ’ বাস নামাবে বিআরটিসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবায় বিআরটিসির ৯০০ বাস চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঢাকার কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ৯০০ স্পেশাল’ বাসের মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলা পর্যায়ে চলবে। ৫০টি বাস ঢাকার বিআরটিসি ডিপোতে ‘স্ট্যান্ডবাই’ রাখা হবে। আরও ৩০০ বাস মেরামত করে দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত ...
স্থায়ী জামিন পেলেন মেয়র সাক্কু
নিজস্ব প্রতিবেদক: দুদকের দায়ের করা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু স্থায়ী জামিন পেয়েছেন। বুধবার তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন। এ ছাড়া মামলাটি বিশেষ জজ আটে বদলি ...
গণপিটুনি খেয়ে গ্রেফতার চিত্রনায়ক যুবরাজ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে টাকার জন্য বাবা-মাকে বেধড়ক মারধর করায় স্থানীয় জনতা চিত্রনায়ক মাহফুজুর রহমান যুবরাজ ও তার দুই সহযোগীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করছে। সোমবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনায় যুবরাজের বাবা বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেন। মারধরের মামলায় পুলিশ যুবরাজ ও তার সহযোগী কিশোরগঞ্জ জেলার তারাইল থানা এলাকার ...
একাদশে নাসির, বাদ পড়লেন সানজামুল!
স্পোর্টস ডেস্ক: নাসির হোসেন একসময় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই ছিল তার অসাধারন নৈপুণ্য। তবে খানিকটা ছন্দ হারিয়ে দলে উপেক্ষিতও ছিলেন নাসির হোসেন। দলে সুযোগ পেলেও জায়গা হতো না একাদশে। এবারই ৭ মাস পর বাংলাদেশের ওয়ানডে একাদশে জায়গা পেলেন নাসির। আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় আজ দলে ফিরেছেন নাসির হোসেন।ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ ...
ভারতে বাস উল্টে নদীতে, নিহত ২৩
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরখণ্ডের ধরাসুর এলাকায় তীর্থযাত্রীদের একটি বাস উল্টে নদীতে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কেদারনাথে তীর্থযাত্রীরা বাসে করে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একশ ফুট নিচে ভাগীরথী নদীতে পড়ে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ওই বাসে ৫৭ জন তীর্থযাত্রী গঙ্গোত্রী থেকে হরিদ্বার ...
নিন্মমুখী প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ...
ত্রিশালে বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এসময় আটক করা হয়েছে আরও পাঁচ ডাকাতকে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাঠাল এলাকায় এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, রাতে ত্রিশাল উপজেলার কাঠাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এক ...
সোহরাওয়ার্দীতে অনুমতি মেলেনি: সারা দেশে সমাবেশের ডাক বিএনপির
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দেশের প্রতিটি জেলা, মহানগর এবং ঢাকায় থানায় থানায় এই সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর