নিজস্ব প্রতিবেদক : ইফতার মাহফিলে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দাওয়াতপত্র পাঠিয়েছেন বেগম খালেদা জিয়া। প্রতি বছরের মতো এবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বুধবার জানান, বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ...
সদ্য সংবাদ
দায়িত্ব পালনে বাধা নেই মেয়র মান্নানের
নিজস্ব প্রতিবেদক: মেয়র এম এ মান্নানকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। এর ফলে গাজীপুরের মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব গ্রহণ ও কাজ চালিয়ে যেতে আইনগত কোনো ...
কাবুলে বিস্ফোরণ নিহত ৮০ আহত ৩৫০
দৈনিক দেশজনতা ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকার কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে অর্ধশতাধিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক এই গণমাধ্যম জানায়, আজ বুধবার সকালের ব্যস্ততম সময়ে আফগানিস্তানের রাজধানী শহরের জানবাক স্কয়ারে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরুহ বলেন, বিস্ফোরণে হতাহত কমপক্ষে ২০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল ঘন ...
ঘুষের অভিযোগে শিক্ষা পরিদর্শক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয় পরিদর্শনের নামে ঘুষ আদায়ের অভিযোগে নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএ) এক সহকারী শিক্ষা পরিদর্শককে গ্রেপ্তার করেছে দুদক। মঙ্গলবার বিকেলে মোস্তাফিজুর রহমান নামের এই কর্মকর্তাকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সূত্রমতে, দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার ...
পুলিশ হেডকোয়ার্টার্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদ্যসবৃন্দ, তিনবাহিনীর প্রধানগণ, সচিববৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, সাবেক আইজিপিবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পুনাক ...
সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটা থেকে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর জানা যায়, এখন ঢাকা নদীবন্দরে ২ নম্বর নৌ-সতর্ক সংকেত রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভালোর দিকে। এ কারণে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। এ ...
টেকনাফে ৬৫ কোটি টাকার ১৩ লাখ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩ লাখ ফিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্বজোন। তবে এসব ইয়াবা পাচারকবারী কাউকে আটক করা যায়নি বলে মঙ্গলবার বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোস্টগার্ড স্টাফ অফিসার (অপারেশান্স) ডিকসন চৌধুরী জানান, ২৯ মে সোমবার রাতে কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ এর স্টেশন কমান্ডার লেঃ নুরুজ্জামান শেখের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ...
জরুরি ত্রাণ নিয়ে নৌবাহিনীর জাহাজ রওনা দিয়েছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় এক কোটি ৮৭ লাখ টাকার জরুরি ত্রাণ বরাদ্দ নিয়ে নৌ বাহিনীর একটি জাহাজ রওনা হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে এ পর্যন্ত প্রায় ২০ ...
আজ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক,দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শহীদ হন। দেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি ‘শহীদ জিয়া’ বলেই পরিচিত। শোকাবহ এই দিনটি স্মরণে রাজধানী ...
মিরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৬ আহত ২০
নিজস্ব প্রতিবেদক: ২৯ মে (সোমবার) বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। উপজেলার করেরহাটের রামগড় এলাকার ভাঙ্গা টাওয়ার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি। স্থানীয় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর