অনলাইন ডেস্ক: দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় ২ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বারপাটিয়া গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী জয়নব বেগম (৫৫) ও চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গচাহার মৃত আব্দুল জব্বারের ছেলে মাছ ...
সদ্য সংবাদ
আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২ আহত ২০
নিজস্ব প্রতিবেদক: সোমবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামে সালিশ বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতরা হলেন, স্থানীয় রহিম ধরের ছেলে আবদুল কাদের (৪২) ও অলফত আলীর ছেলে ভুট্টো মিয়া (৫০)। জানা যায়, গত কয়েক বছর ধরেই চাঁনপুরের আব্দুল্লাহ বাড়ি ও খান্না বাড়ির প্রভাব বিস্তার ...
সহায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে : মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: সহায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আমরা নির্বাচনে যাবো। তবে নিরপেক্ষ সরকার ছাড়া তা হবে না। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। সবার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সবার জন্য সমান সুযোগ দিতে হবে। ...
আবারও রাষ্ট্রপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি
নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করতে মাসদার হোসেন মামলার শুনানিতে আবার রাষ্ট্রপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।’ সোমবার আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট ...
এতিম ও আলেমদের সঙ্গে বেগম খালেদা জিয়ার ইফতার
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারও প্রথম রমজানে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২৮ মে) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাব মিলনায়তনে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়রত এতিম শিক্ষার্থী ও উলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন। ইফতারের আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মিলনায়তনে ঢুকে উপস্থিত এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সন বেগম ...
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও পচা মিষ্টি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি এবং পচা মিষ্টি বিক্রির দায়ে পুরান ঢাকার চকবাজারের বোম্বে সুইটসসহ দুটি প্রতিষ্ঠানকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। চকবাজার মোড়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও পচা মিষ্টি বিক্রির দায়ে বোম্বে সুইটসকে ২ লাখ এবং আলাউদ্দিন ...
রাজীব হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দুজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় প্রাদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাক্ষরের পর রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৬৩ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২ এপ্রিল রাজীব হায়দার হত্যা মামলায় দুজনকে ফাঁসি ও ...
পাকিস্তানকে ৩৪২ টার্গেট দিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক: বার্মিংহ্যামে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছে ৯ উইকেটে ৩৪১ রান। তামিম ইকবালের সেঞ্চুরি এবং ইমরুল কায়েস (৬১), মুশফিকুর রহীম (৪৬), মাহমুদল্লাহরা (২৯) দলকে এই অবস্থায় নিয়ে যান। তামিম ৯৩ বলে ১০২ রান করে আউট হন। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা তামিম আজ শুরুতে একটু ধরে খেললেও ...
তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে টাইগাররা
অনলাইন ডেস্ক: নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল আক্রমনাত্বক ব্যাটিং করে সেঞ্চুরি পেয়েছেন। এর আগে সৌম্য সরকার ১৯ রানে আউট হলে ইমরুল কায়েসের সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন তামিম ইকবাল। ইমরুল কায়েস ৬১ রানে সাজঘরে ফিরলে মুশফিকের সঙ্গেও ভাল জুটি বেঁধে অবশেষে ৯৩ বলে ১০২ রানে আউট হন এই তারকা ব্যাটসম্যান।মুশফিক ৩৯ রানে ও ...
সাভারের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক: সন্দেহে ঘিরে রাখা সাভারের বাড়ির ভেতর থেকে দফায় দফায় বিস্ফোরণের পর অভিযান শেষ হয়েছে। বাড়িতে অভিযান চালিয়ে সাতটি গ্রেনেড ও তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি। ২৭ মে শনিবার বেলা পৌনে ১টার দিকে এসব গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধারের পর বেলা আড়াইটার দিকে অভিযান সমাপ্ত করা হয়। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর