নিজস্ব প্রতিবেদক:
ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদ্যসবৃন্দ, তিনবাহিনীর প্রধানগণ, সচিববৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, সাবেক আইজিপিবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পুনাক সভানেত্রী, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকবৃন্দ, সিনিয়র সাংবাদিকগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। পরে দেশের শান্তি, নিরাপত্তা ও অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

