নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ রাম-বাম আর নাস্তিকদের নিয়ে দল গোছাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। ফিরোজ রশিদ বলেন, রাজনীতির খেলা আবার জমে উঠেছে। আওয়ামী লীগ রাম-বাম-নাস্তিকদের নিয়ে আবার দল গোছাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নৌকায় এখন এত বাম-নাস্তিক আর হাইব্রিড ...
সদ্য সংবাদ
রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ১৩ জুন পাহাড় ধস এবং ২ জুন লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানেনর সভাপতিত্বে অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০০ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য প্রত্যেককে স্কুলড্রেস বাবদ নগদ ...
রাজধানীতে অবৈধ দখলে থাকা ৩৭ একর জমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অবৈধ দখলে থাকা ৩৭ একর জমি উদ্ধার করা হয়েছে। গাবতলী-সদরঘাট সংযোগকারী সড়কের দু’পাশে অবৈধ দখলে থাকা এ জমি উদ্ধার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা জানান, গত শুক্রবার ও শনিবার দুদিনের অভিযানে এ জমি উদ্ধার করা হয়। তিনি জানান, ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তৎকালীন ডিসিসিকে ৫২ একর ...
সংসদের বৈঠক বসছে রোববার
নিজস্ব প্রতিবেদক: টানা আটদিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি বৈঠক রোববার বিকেল ৫টায় শুরু হবে। এ অধিবেশনেই ২৯ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হয়। এরপর অধিবেশনের বৈঠক রোববার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়। চলতি সপ্তাহ চলার পর এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। চলমান দশম জাতীয় সংসদের ১৬তম ও বাজেট অধিবেশন ৩০ মে শুরু হয়। আর ১ জুন অর্থমন্ত্রী ...
রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানে মিয়ানমারকে জাতিসংঘ শরণার্থী সংস্থা প্রধানের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব প্রদান করতে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। দক্ষিণ এশীয় অঞ্চলের শরণার্থী সমস্যা পর্যবেক্ষণে এসে গত শুক্রবার তিনি এই আহ্বান জানান। এর আগে, তিনি মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সিতওয়ে ও মংদু অঞ্চল পরিদর্শন করেন। তিনি মিয়ানমারের ডিফ্যাক্টো নেতা অং সান সু চির সঙ্গেও বৈঠক করেছেন। ...
কেনিয়ায় ৯ জনকে শিরশ্ছেদ আল শাবাবের
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার উপকূলীয় লামু কাউন্টিতে নয়জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এ হামলার পেছনে শাবাব জঙ্গিদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমালি সীমান্তের কাছে জিমা ও পান্দাগৌ গ্রামে এ হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে হামলার প্রবণতা অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে বেশীর ভাগ হামলা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো হয়। একজন প্রত্যক্ষদর্শী ...
নরসিংদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা!
নিজস্ব প্রতিবেদক: শনিবার দুপুরে নরসিংদী শহরের দেশপ্রিয় রোডের মধ্যকান্দাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দীপ্তি ভৌমিক (৪৭) প্রদীপ ভৌমিকের স্ত্রী। তারা ওই এলাকায় হরিপদ সাহার ববনের ৫ম তলায় ভাড়া থাকতেন। প্রদীপ ভৌমিক সাংবাদিকদের জানান, বেলা ২টার দিকে তাদের ছেলে প্রীতম ভৌমিক (১৭) স্কুল থেকে বাসায় ফিরে তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার, কান্নাকাটি শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং ...
ভারতীয় গোলায় ৫ পাকিস্তানি নিহত
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের ভারত ও পাকিস্তান অংশের মধ্যে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল- সংক্ষেপে এলওসি) থেকে ভারতীয় সেনাদের ছোঁড়া গুলি ও গোলায় পাকিস্তানের পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের নাম আজাদ জম্মু ও কাশ্মীর। শনিবার সকালে ভারতীয় সেনারা এলওসি দিয়ে আজাদ জম্মু ও কাশ্মীরের কয়েকটি স্থানে ব্যাপক গোলা ও গুলি চালায়। এ সময় চার নারীসহ পাঁচ পাকিস্তানি ...
‘মিথ্যা কথা ছড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রামপালের কয়লাভিত্তক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে ইউনেস্কো নাকি তাদের আপত্তি তুলে নিয়েছে। সরকার এসব মিথ্যা কথা ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সুন্দরবনে আমরা কয়লাভিত্তিক কোনো বিদ্যুৎ প্রকল্প চাই না। পরিস্কারভাবে ...
হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুসকনীর পাড় এলাকার একটি আম বাগান থেকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর