নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আগামী ২০ আগস্ট ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ দিন ধার্য করেন। ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্যান্ডেলের নিচে মাটিতে ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা পুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ...
সদ্য সংবাদ
রমনা থানা জামায়াত নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের চেয়ারম্যান গলির একটি বাসা থেকে রমনা থানার ৩৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আনোয়ার সাদাতকে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সামশিয়া কাউছারী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, তুলে নেয়ার পর ডিবি অফিসে গেলে তারা এ নামে কাউকে আটক করেননি বলে ...
নাটোরে ৩ ভাইকে ঝলসে দিয়েছে ছাত্রলীগ নেতারা
নিজস্ব প্রতিবেদক: চা না দেয়ায় নাটোরে হামলা চালিয়ে তিন চা দোকানদারকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ভাংচুর করা হয়েছে চায়ের দোকান। ঝলসে যাওয়া তিনজনকে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হচ্ছেন শহরের বড়গাছা এলাকার হাফিজুর রহমান এর ছেলে রুস্তুম আলী, মোস্তফা হোসেন এবং ইদুল হোসেন । প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ...
প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির চিঠি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গণভবনে তার কাছে এই চিঠি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। খবর বাসস’র। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলেননি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মোদি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে লেখা ‘মার্চিং ...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের তন্তর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মামুন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে সরাইল থানায় দুইটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি উপজেলার কুট্টাপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক ...
থাইল্যান্ড থেকে প্রতিবছর ১০ লাখ টন চাল আমদানির চুক্তি
নিজস্ব প্রতিবেদক: চাহিদা মেটাতে এখন থেকে প্রতিবছর সর্বোচ্চ ১০ লাখ টন চাল আমদানি করতে থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। দেশের প্রয়োজন অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত সরকারি পর্যায়ে (জি টু জি) এ চাল আমদানি করা হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন এ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ...
মেহেরপুর নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ চুয়াডাঙ্গায়
নিজস্ব প্রতিবেদক: পুলিশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কান্তিপুর ব্রীজের কাছে মাথাভাঙ্গা নদী থেকে মেহেরপুরে ডুবে যাওয়া শিশু তৌফিক (৭) এর লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তৌফিক মেহেরপুর গাংনী উপজেলার আমতলি গ্রামের মখলেছ আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, গত বুধবার দুপুর ২ টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার আমতলী গ্রামের ...
সাকলাইনকে স্থায়ী কোচ হিসেবে চান মঈন
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি অফ স্পিনার সাকলাইন মুশতাককে অফ স্পিনিং অলরাউন্ডার মঈন আলি ইংল্যান্ডের স্থায়ী কোচ হিসেবে চান। তিনি মনে করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ২৫ উইকেট নেয়ার পেছনে সাকলাইনের কাছ থেকে পাওয়া টোটকা কাজে লেগেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকলাইনকে অস্থায়ীভাবে স্পিন কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলো। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কাজ করেছেন ইংলিশ স্পিনারদের নিয়ে। তাতে কাজ হয়েছে বেশ। সবচেয়ে ...
বেনাপোল সীমান্তে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত থেকে ২টি পিস্তল ২০ রাউন্ড ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে দৌলতপুর বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাকারবারিরা ভারত থেকে অস্ত্র এনে সীমান্তের গাতিপাড়া গ্রামে ...
১৯ পার্ক দখল মুক্ত করার ঘোষণা দিলেন মেয়র
নিজস্ব প্রতিবেদক: জল সবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে বেদখলে থাকা ১২ টি খেলার মাঠ ও ১৯ টি পার্ক দখল মুক্ত করে আন্তর্জাতিক মানের সজ্জিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের মিতালী বিদ্যালয়ে ‘সবুজ ইশকুল গড়ি’ শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বিদ্যাপিঠ গড়ার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। মেয়র জানান, নবীন ও প্রবীণ স্থাপতিদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর