নিজস্ব প্রতিবেদক: বরিশালের চার জেলায় চলমান বাস ধর্মঘট বৃহস্পতিবার রাত ১০টার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বরিশাল সার্কিট হাউজের মিলনায়তনে প্রশাসনের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সভা শেষে শহিদুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য বাস মালিক ও ...
সদ্য সংবাদ
সিদ্দিকুর দেশে ফিরছেন বিকেলে
নিজস্ব প্রতিবেদক: চেন্নাই থেকে আজ শুক্রবার দেশে ফিরছেন পুলিশের ছোড়া টিয়ারশেলে চোখের আলো হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান (২৩)। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তার দেশে পৌঁছানোর কথা। বন্ধুরা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন। চোখে কালো কাপড় বেঁধে সেখানে মানববন্ধনের প্রস্তুতিও আছে তাদের। প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই দুপুরের ফ্লাইটে উন্নত চিকিৎসার ...
দৌলতদিয়া ফেরিঘাটে যানযটের কবলে ৪ শতাধিক ট্রাক
নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। এছাড়া ৫০টির অধিক যাত্রীবাহী বাসকেও সিরিয়ালে থাকতে দেখা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এ চিত্র দেখা যায়। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ১নং ফেরি ঘাট এলাকা থেকে গোয়ালন্দ ফিড মিলের অাগের দরবার শরীফ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ট্রাকগুলোকে সিরিয়ালে থাকতে ...
পাথর-প্রবালে তৈরি ইনানী সমুদ্র সৈকত
কায়সার হামিদ মানিক,উখিয়া: সমুদ্রসৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রয়েছে আরেক আকর্ষণীয় সমুদ্রসৈকত। হিমছড়ি ছাড়িয়ে এই সৈকতের নাম ইনানী। এখানে রয়েছে বিস্তীর্ণ পাথুরে সৈকত। সমুদ্র থেকে ভেসে এসে এখানকার বেলাভূমিতে জমা হয়েছে প্রচুর প্রবাল পাথর। এ সমুদ্র সৈকতটির সাথে মিল খুঁজে পাওয়া যায় সেন্টমার্টিন সমুদ্র সৈকতের। ইনানী সৈকতে দাঁড়িয়ে যে কেউ ভুল ভেবে বসতে পারে সেন্টমার্টিন ভেবে। চমৎকার ছিমছাম, নিরিবিল। ...
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ পড়লেও ডুবচরের কারণে তা দেখা মিলছে না
এম. শরীফ হোসাইন, ভোলা : গত কয়েক দিন ধরে সাগরে জেলেদের জালে ইলিশের দেখা মিললেও ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশের দেখা নেই। কারণ হিসেবে ডুবচরকে দায়ী করেছেন জেলে ও ইলিশ বিশেষজ্ঞরা। অথচ এখন ইলিশের ভরা মৌসূম। গত কয়েক বছর আগেও এ সময়ে মেঘনা-তেঁতুলিয়া জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ দেখা যেতো। ভরা মৌসূমে ইলিশ না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছে ভোলার উপকূলের ...
৩৮তম বিসিএসে রেকর্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক: রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী ৩৮তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন। এই বিসিএসের জন্য ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন পেয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। যা পিএসসির অধীন যে কোন পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর আবেদন। গত ১০ জুলাই থেকে শুরু হয় আবেদন গ্রহনের শেষদিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। মূলত পিএসসির প্রতি সম্প্রতি পরীক্ষার্থীদের আস্থা ও আগ্রহরে কারণে এবার ...
বিশেষ অভিযানে সাতক্ষীরায় আটক ৯৬
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৬ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫৫ জন, কলারোয়া থানা ছয়জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা সাতজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা পাঁচজন, দেবহাটা থানা ১১ ...
খায়রুল হক অনুশোচনার বদলে অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন : মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বক্তব্যে ‘ধিক্কার’ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি তার কৃতকর্মের জন্য কোনো অনুশোচনাতো করেনইনি বরং একটি অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন। আজ বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ক্ষমতাসীন দল ও আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্য একই সুরে বাধা ...
বন্ড কেলেংকারির অভিযোগে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রবি করুনানায়েক পদত্যাগ করেছেন।দেশটির কেন্দ্রেীয় ব্যাংকের বন্ড কেলেঙ্কারির ঘটনায় বৃহস্পতিবার করুনানায়েককে (৫৪) পদত্যাগ করতে হলো। পদত্যাগ সম্পর্কে তিনি বলেন, আমি দোষী নই। কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে বিরোধীদের সুযোগ না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে আমি পদত্যাগ করছি। প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার নির্দেশে বন্ড কেলেঙ্কারি নিয়ে যে তদন্ত চলছে তাতে গত সপ্তাহে সাক্ষ্য দেন করুনানায়েক। খবর এএফপি’র। উল্লেখ্য, শ্রীলংকায় ...
কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের এক রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকা থেকে অস্ত্র ও কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের এক রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহ (৫৫) কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাঁচা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বসবাস করে আসছিল। আর জব্দ করা ট্রলার মালিক ছৈয়দ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর