নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দু্ই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনের এ ঘটনায় বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ...
সদ্য সংবাদ
বিমানবন্দেরে আগুন লাগার কারনে বিমান উড্ডয়ন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: আগুন ও প্রচণ্ড ধোঁয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। তবে নিরাপদে অন্যান্য ফ্লাইট অবতরণ করছে। শাহজালাল বিমানবন্দরের অনুসন্ধান বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ শুক্রবার দুপুর ২টায় নোভো এয়ারের কক্সবাজারগামী একটি ফ্লাইট (ভি১-৯৩৫) শাহজালাল বিমানবন্দর থেকে উড়ে গেছে। এরপর আর কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের ...
জাতীয় সংসদ নির্বাচন হবে হাসিনার অধীনেই এটাই ফাইনাল খেলা :নাসিম
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘তত্ত্ব বা ফর্মুলা দিয়ে কিছু হবে না। ২০১৮ সালের ডিসেম্বরে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। আর সেটাই হবে ফাইনাল খেলা। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু ও ঐক্যবদ্ধা বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ নাসিম বলেন, ...
জবিতে ক্ষোভে শিক্ষার্থীরা মানোন্নয়নে ‘বি প্লাস’ এ সীমাবদ্ধ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষা দিয়ে বি প্লাস অর্থাৎ ৩.২৫ এর বেশি পাবেন না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ আগস্ট বিশ্ববদ্যালয়ের ৪১তম একাডেমিক কাউন্সেলের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এ নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে আবারো পরীক্ষা দেয় বা মান উন্নয়নের জন্য পরীক্ষা ...
বাগেরহাটে বাবার মৃত্যু ছেলের লাঠির আঘাতে
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ছেলের লাঠির আঘাতে বাবা জয়চাঁদ গাইন (৬০) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলার মাদারতলী গ্রামে ছেলে বিদেশ গাইনের (৩০) লাঠির আঘাতে এঘটনা ঘটে। এঘটনায় নিহত জয়চাঁদ গাইনের বড় ছেলে আশিষ গাইন বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আনাম জানান, মোল্লাহাট উপজেলার ...
জয়পুরহাটে কিডনি পাচারকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কিডনী পাচারকারী দলের সক্রিয় সদস্য ফিরোজ হোসেনকে পঁচশিরা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, ফিরোজ হোসেন মানব দেহের অঙ্গ-প্রতঙ্গ পাচারকারী দলের সক্রিয় সদস্য ও এ সংক্রান্ত মামলার আসামি। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। সে কালাই উপজেলার ছত্রগ্রাম উপজেলার মোকলেসুর রহমানের ছেলে।
রাজধানীতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, ‘৬০ বছরের কাছাকাছি সময় হলো হোল্ডিং ট্যাক্স পুন:নির্ধারণ করা হয়নি। আমি মনে করি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত দুই মেয়র এ ব্যাপারে কিছু করতে পারেন এবং তারা করবেন। ’ মন্ত্রী ...
আলোচিত সাত খুনের মামলার আপিলের রায় রবিবার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে আগামী রোববার। বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রবিবারের কার্যতালিকায় ডেথ রেফারেন্স ও আপিল মামলাটি এক নম্বরে রাখা হয়েছে। গত ২৬ জুলাই সাত খুনের দুই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ১৩ আগস্ট রায়ের জন্য ...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার জাপানের পরমাণু কেন্দ্র থেকে
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের প্রাঙ্গনে একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্তে নেমে পড়েছে দেশটির পুলিশ। ৮৫ সেন্টিমিটার এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ফেলেছিল বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের ডেকে এনেছে বলে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে। প্রসঙ্গত, ৭০ বছর পরেও ১৯৪৫-এর ভয়াবহ যুদ্ধে ব্যবহৃত ...
চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জন
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলের সানজি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার মধ্যরাতের আগে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনের দক্ষিণাপশ্চিমাঞ্চলের চেংদু থেকে বাসটি লুয়াং যাচ্ছিল। চীন সড়ক দুর্ঘটনার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করে না। কিন্তু বিশ্ব ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর