নিজস্ব প্রতিবেদক: আজ চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়ার হজ ফ্লাইট শেষ হচ্ছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি দূতাবাস থেকে এবার মোট ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন হজযাত্রীর ভিসা পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যেই সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ২৪ হাজার ২৩৭ জন। সে হিসেবে আজ ৩ হাজার ৩৫৯ জনের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ...
সদ্য সংবাদ
লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার তিন উইকেটে ফেলে দিয়েছে সাকিব-মিরাজ-তাইজুল। তিন স্পিনারই উইকেট পেয়েছেন। বাংলাদেশের স্পিন বিষে ম্যাচের অনেকটা বাইরে চলে গেছে অস্ট্রেলিয়া। তারা লাঞ্চ বিরতিতে ৬ উইকেটে ১২৩ রান তুলে গেছে। সাকিব আল হাসান লাঞ্চের ঠিক আগে সবচেয়ে মূল্যবান উইকেটটাই বোধহয় নিলেন। ম্যাথু রেনশো বাকি অস্ট্রেলিয়ানদের ব্যর্থতার দিনে ভোগাচ্ছিলেন। সাকিব তাকে স্লিপে সৌম্য সরকারকের ক্যাচ বানান। এক ...
ভারতে মুহাম্মদ আলী জিন্নাহর যে বাড়ি নিয়ে বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক: এখন থেকে সত্তর বছর আগে ভারত ভাগ হয়ে পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র হয়েছে। দেশ বিভাগের প্রতিক্রিয়ায় শুধু সাধারণ মানুষ নয়, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহকেও রেখে যেতে হয়েছে তার প্রিয় বাড়িটি, যেটি তিনি যত্ন নিয়ে তৈরি করেছিলে তার প্রিয় শহর ভারতের বোম্বেতে, এখনকার মুম্বাইতে। কালের পরিক্রমায় সেই বাড়িটিও ভারত পাকিস্তান বিদ্বেষের জালে আবদ্ধ হয়েছে । বাড়িটিকে ঘিরে রীতিমত ...
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ফটোকপির মার্কেট
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া শহরের সিটি সেন্টার মার্কেট সংলগ্ন ফটোকপি মার্কেটের ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফটোকপির মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ...
ধর্ষক গুরুর সাজা ঘিরে নিরাপত্তার চাদরে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: গোটা ভারতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হরিয়ানা রাজ্যের রোহতাক এবং সিরসায়। রোহতাক কারাগারে রোববার আদালত বসিয়ে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে দোষী ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করা হবে। গত ২৫ আগস্ট গুরমিতকে দোষী সাব্যস্ত করার পর তার ভক্তরা রাজ্যজুড়ে তাণ্ডব চালায়। এতে ৩৮ জন নিহত হন। আর ৯ শতাধিক মানুষকে ...
কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ
মাদারীপুরের প্রতিনিধি: ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের সুবিধার্থে এবারো শিমুলিয়া ঘাটের পাশাপাশি পুরোনো কাওড়াকান্দি লঞ্চঘাটটি চালু রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এদিকে যাত্রী হয়রানি বন্ধে নজরদারি বাড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম নিয়মিত পরিচালিত হবে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার ...
খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম নুপুর (২৮)। সোমবার ভোরে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে। এছাড়া লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মৃতের বাড়ি পটুয়াখালী জেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোর চারটার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের বাসায় ঘরের আড়ার সঙ্গে ...
আওয়ামী লীগ ত্রাণের টাকা লুটপাটে ব্যস্ত : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বন্যার্তদের জন্য আওয়ামী লীগ তেমন কিছু করছে না। তারা বন্যার্ত মানুষের ত্রাণের টাকাও লুটপাটে ব্যস্ত রয়েছে। দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে তারা একের পর এক ষড়যন্ত্র করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করছে। মির্জা আব্বাস রোববার বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির দেশব্যাপী ত্রাণ তৎপরতার অংশ হিসেবে সিলেট জেলার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের ...
সড়ক দুর্ঘটনায় কাতারে ২ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দুই বাংলাদেশি নিহত হয়েছে । নিহতের একজনের নাম মকসুদ বখস (৩২) ও অপরজন ফয়সল আহমদ (২৮)। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলায় বলে জানা গেছে। শনিবার গভীর রাতে কাতারের হোম সালাল আলী শহরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনা প্রাণ হারান। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মকসুদ ...
সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার টহল, সংঘাত বাড়ার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই সীমান্তের সরু খাল বেয়ে বা কাঁটাতারের বেড়া গলিয়ে আসছে আক্রান্ত শত শত রোহিঙ্গা নারী ও শিশু। বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ শুরুর পর তারা দলে দলে ঘর ছাড়ছেন। রোববারও সীমান্ত এলাকা বেশ থমথমে ছিল। স্থানীয়রা ধারণা করছেন, ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে এবারের সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর