নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার রসুলপুর থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। এসময় শামসুদ্দিন (২০) নামে একজনকে আটক করে পুলিশ। তার বাড়ি সিরাজগঞ্জে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসসয় একটি ব্যাগের ভেতরে থাকা কষ্টিপাথরসহ একজনকে ...
সদ্য সংবাদ
পিডিপির কার্যক্রমের বৈধতা নিয়ে হাইকোর্টে রুল
নিজস্ব প্রতিবেদক: ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন পিডিপির (প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি) কার্যক্রমের বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দেলোয়ার হোসেনের নেতৃত্বে পিডিপির নতুন কমিটি গ্রহণে কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিবসহ মোট পাঁচজনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে ...
খিলগাঁয়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁয়ের সিপাহীবাগে নুপুর (২৭) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তার স্বামী। সোমবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুপুর পটুয়াখালি সদর উপজেলার দুলাল মিয়ার মেয়ে। জানা যায়, নুপুরের স্বামীর নাম কিরণ। সে গাজিপুরে তার ১ম স্ত্রীকে নিয়ে থাকতো। মাঝেমধ্যে তিনি নুপুরের বাসায় আসতো। নুপুর তার ...
হিন্দু সম্প্রদায় এখন দিশেহারা
নিজস্ব প্রতিবেদক: হিন্দু মহাজোটের নেতারা অভিযোগ করেছেন সরকারি দলের নেতা-কর্মীদের অত্যাচারে হিন্দু সম্প্রদায় আজ দিশেহারা। তাঁরা বলছেন, এত কিছুর পরও হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক এই দলটির হাতেই ছিল। এই দলটি খুব সার্থকভাবে কিছু দালাল তৈরি করতে পেরেছে। প্রধান বিচারপতির ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় সেই দালালদের চিনতে পেরেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ ...
কামারপাড়া এখন টুং-টাং শব্দে মুখরিত
নিজস্ব প্রতিবেদক: ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। ঈদে কোরবানি ও আনুষাঙ্গিক কাজের জন্য দা, ছুরি, চাপাতি, বটিসহ অন্যান্য উপকরণ বাধ্যতামূলক হয়ে পড়ে। এসব যন্ত্রপাতি শান দেয়া কিংবা নতুন ভাবে তৈরি করার জন্য একমাত্র মাধ্যম কামার। তাই এখন ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের কামাররা। পুরোদমে এখনও বিক্রি শুরু না হলেও দিন-রাত চলছে টুং-টাং শব্দে কামারদের কাজ। তবে কয়লার দাম বেশি ...
ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ছুটিতে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথগুলোয় পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রেও কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। রোববার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। নির্দেশনায় এটিএম বুথের ক্ষেত্রে ...
রাজশাহীতে ছাত্রীকে পিটিয়ে আহত, শিক্ষিকা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শ্রেণিকক্ষে শিক্ষার্থী জান্নাতুল আক্তার জুথিকে (১০) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার মিনুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পুঠিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে ওই শিক্ষিকাকে আসামি করে শিশু নির্যাতন আইনে মামলা করে জুথির বাবা জহুরলাল আলী। সেই ...
মালিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ রেল গেইট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শরিফুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নিকটাত্মীয় মো. ফরিদ জানান, সিভিলস সামস নামে নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে শরিফুল পড়ে যান। পরে গুরুতর অবস্থায় উদ্ধার তাকে ১১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ...
রাখাইনে ৫শ রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার থেকে এখণ পর্যন্ত রাখাইনে অন্তত ৫শ রোহিঙ্গা মুসলিমকে মিয়ানমার বাহিনী হত্যা করেছে। বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের যুক্তরাজ্যের সভাপতি তুন কিন এমন দাবি করেছেন। আর যুক্তরাজ্য প্রবাসী মিয়ানমারের মানবাধিকার কর্মী মং জার্নি জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেবার জন্য প্রায় এক লাখ রোহিঙ্গা সীমান্তে জড়ো হয়েছেন। প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথায়ও মিলছে ব্যাপক হত্যাযজ্ঞের চিত্র। দৈনিকদেশজনতা/ আই সি
যুক্তরাষ্ট্র এমন বন্যা আগে দেখেনি
আন্তর্জাতিক ডেস্ক: অনেকটাই দুর্বল হয়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভে। উপকূলে ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এমন বন্যা পরিস্থিতি আগে দেখেনি। এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে হোস্টনের বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। টেক্সাসে হার্ভে আঘাত হানার পর থেকে এখনও পর্যন্ত অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় সময় রোববার রাতে হোস্টনে নৌকা নিয়ে বিভিন্ন স্থান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর