১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

সদ্য সংবাদ

অবশেষে দ. আফ্রিকা যাচ্ছেন রুবেল

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র অবশেষে পেয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়ছেন রিভার্সসুইং তারকা।বিসিবি সূত্রে জানা গেছে, কাল সকালের ফ্লাইটে উড়াল দিচ্ছেন রুবেল। জানা যায়, ‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে ছিলেন। নামের এ বিভ্রাটের কারণেই দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে ছিল ক্রিকেটার রুবেলের। শনিবার সতীর্থদের ...

জাতীয় বিশ্ববিদ্যালয়: মাস্টার্সের সর্বশেষ ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের (প্রফেশনাল ভর্তির কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং) সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে আবেদন ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে। যেসব প্রার্থী মেধা তালিকায় ...

দ্বিতীয় দফায় ২৯ টন ত্রাণ নিয়ে ইরানের বিমান চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইরানের পাঠানো ২৯ টন ত্রাণ সামগ্রী চট্টগ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ত্রাণবাহী ইরানের একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। ইরান দূতাবাসের গণমাধ্যম ও গণসংযোগ কর্মকর্তা মাহফুজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ইরান রোহিঙ্গা শরণার্থীদের জন্য দ্বিতীয় দফায় আরো ২৯ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিকাল ...

লিভারপুলের বিপক্ষে ‘বাংলাদেশে’র হামজার অভিষেক

স্পোর্টস ডেস্ক: উইলফ্রেড এনদিদির বদলি হয়ে যখন মাঠে নামছিলেন হামজা দেওয়ান চৌধুরী, ধারাভাষ্যকারের কণ্ঠে উঠে এল ‘বাংলাদেশ’। লেস্টার সিটির জার্সিতে গত পরশু অভিষেক হলো হামজার। ১৯ বছর বয়সী মিডফিল্ডারের পরিচয় দিতে গিয়েই ধারাভাষ্যকার বলছিলেন, হামজা বাংলাদেশি বংশোদ্ভূত! তাঁর জন্ম, বেড়ে ওঠা ইংল্যান্ডেই। লেস্টারশায়ারে। মা ক্যারিবিয়ান। কিন্তু বাবা বাংলাদেশি! ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের ফুটবলে কোনো ক্লাবে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হয়ে ...

চট্টগ্রামে ৩ হাজার টন চাল জব্দ, ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় মাসুদ অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালিয়ে ৩ হাজার টন চাল জব্দ করা হয়েছে। এসময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দৈনিক দেশজনতা /এমএইচ

রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের উপর অমানুষিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল জেলা শাখা। শহরের শহীদ মিনারের সামনের রাস্তায় বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বাকশিসের আহবায়ক আজাহার আলী মিয়া, শিক্ষক নেতা এসএম আওয়াল, শহীদুল ইসলাম, সমরেশ চন্দ্র পাল, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হালিম তালুকদার, পদ্মা ...

বেটিসের কাছে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লিগে মৌসুমে এটিই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচ ব্যর্থতায় শেষ হলো। ম্যাচের ৯৪ মিনিটে বেটিস তারকা আন্টোনিও সানাব্রিয়ার মাথার ছোঁয়ায় বেটিস নাটকীয় জয় পেল। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনার মাঠে রেফারিকে ধাক্কা দিয়ে স্প্যানিশ টুর্নামেন্টগুলোতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।  লিওনেল মেসি তাঁর অনুপস্থিতির সর্বোচ্চ সুযোগ নিয়েছেন। মেসি পাঁচ ম্যাচেই ৯ ...

সুনামগঞ্জে মেয়েকে খুনের দায়ে বাবা-মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কলেজছাত্রী সাউদি আক্তার সারমিন সুমি নামে এক কলেজছাত্রীকে হত্যার দায়ে তার বাবা সুরুজ সর্দার ও সৎ মা ইয়াছমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নিহত ছাত্রীর মামা আনোয়ার হোসেন বাদী হয়ে তাহিরপুর থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা করেন। পরে রাতে নিহত কলেজছাত্রীর বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের সুনামগঞ্জ জেলহাজতে ...

গানের জন্য চুক্তি করে তরুণীকে দলবেঁধে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনায় এক তরুণীকে (২০) অনুষ্ঠানে গান করার নামে চুক্তি করে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই তরুণী বাদি হয়ে রমনা থানায় মামলা দায়ের করার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রমনা থানার নতুন ওসি মাইনুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে ...

নাটোরে চালের দাম কমতে শুরু করেছে

নাটোর প্রতিনিধি: নাটোরে কমতে শুরু করেছে চালের দাম। তবে দাম কমার সাথে সাথে বাজারে ক্রেতার সংখ্যা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে শহরের কানাইখালী চাল বাজার, স্টেশন বাজার, মাদ্রাসা বাজার ও নিচা বাজার চাল মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। কোরবানির ঈদের পর হঠাৎ করেই বাড়তে শুরু করেছে মোটা-চিকনসহ সব ধরনের চালের দাম। এসব চালের দাম বৃদ্ধি পেয়েছিল প্রতি কেজিতে ...