১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

সদ্য সংবাদ

রাজশাহীর তানোরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। তবে, প্রক্রিয়াগত ও সময় স্বল্পতার কারণে কর্মসূচির শুরুতেই ডিলারদের বিরুদ্ধে কিছুটা অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে ওএমএস চাল বিক্রি শুরু হওয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বত্ত্বি ও চালের বাজারে কিছুটা প্রভাব লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের মতো রাজশাহীর তানোরে সরকার নিম্ন আয়ের মানুষের ...

দক্ষিণ আফ্রিকায় আজ বিকেলে পৌঁছাবে রুবেল

ক্রীড়া প্রতিবেদক: বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার বিমান ধরছেন পেসার রুবেল হোসেন। দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাতে আজ বিকেল হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রত্যাশা শুক্রবার রাতের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন রুবেল হোসেন। জাতীয় দল এখন রয়েছে বেনোনিতে। জোহানেসবার্গ থেকে বেনোনি প্রায় ৩৭ কিলোমিটার। তিন দিনের প্রস্তুতি ম্যাচ মিস করলেও ২৮ সেপ্টেম্বর থেকে ...

জাতীয় শিল্পীর মর্যাদা একমাত্র আব্দুল জব্বারই পেতে পারেন

শিল্প–সাহিত্য ডেস্ক: বিশিষ্ট গবেষক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী বলেছেন, শিল্পী আব্দুল জবারের কন্ঠের মধ্যদিয়ে বাঙালির মুক্তিযুদ্ধ, স্বাধীকার চেতনা, জাতীয়তাবোধ, আবহমান বাংলার শুদ্ধ সংগীত, কাল থেকে কালান্তরে মানুষের মনকে, হৃদয়কে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, আব্দুল জব্বার তাঁর জীবনদশায় কুষ্টিয়াতে একটি সংগীত চর্চাকেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর সেই আশা পুরন হয়নি। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ...

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান :প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন তার আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। বাংলাদেশ সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর পৌনে ছ’টার দিকে শুরু হওয়া নিজের ১৪তম ভাষণে সেই রোহিঙ্গা ইস্যুকেই তিনি গুরুত্ব দিলেন সবচেয়ে বেশী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সমস্যার স্থায়ী ...

পুরান ঢাকায় একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার শ্যামপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন তিনজন শিশুসহ একই পরিবারের পাঁচজন। এ পাঁচজন হলেন মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের ৩ সন্তান এ্যানি (৫ বছর), হাবিবা (৩ বছর ৬ মাস) ও জুবায়ের (২ বছর)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শ্যামপুরে লাল মসজিদ সংলগ্ন ৩ নম্বর রোডের পঞ্চম তলা একটি বাড়ির নিচতলায় ...

শাহজাদপুরের যমুনা তীরের শিশুরা শিক্ষার আলোবঞ্চিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : “সবার জন্য শিক্ষা চলো স্কুলে যাই ” এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক হলেও শাহজাদপুর উপজেলার যমুনা নদীতীরবর্তী সিংহভাগ শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। দরিদ্রতা, অসচেুনতার ফলে এসব শিশুদের সময়কাটে খেলাধুলা,নদীতে মাছ ধরে। সরে জমিনে ঘুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী,গালা,সোনাতুনী,জালালপুর ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী জগতলা,ভাটপাড়া,চরগুধিবাড়ী,ভেকা,পাঁচিল,গালা,বেনুটিয়াবাঁধ,ফকিরপাড়া গ্রামের অধিকাংশ শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। যে বয়সে ...

লালপুরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় সরকারি ভাবে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মোড়ে ওএমএস ডিলার শরিফুল ইসলাম এর দোকানে আনুষ্ঠানিকভাবে চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির । এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহম্মাদ উমিরুল ইসলাম, ...

নওগাঁয় পুলিশের এএসআইয়ের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে পুলিশের এএসআই রহমত আলী (৩৮) আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পাশে একটি আম গাছের সাথে গলায় দিয়ে আত্মহত্যা করে। রহমত আলী উপজেলার তারানগর গ্রামের আলহাজ্ব গয়ের আলীর ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, রহমত আলী খুলনা ডিএমপি পুলিশে চাকুরী করতেন। ঈদের ১৫দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসছিলেন। ...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের ...

রোহিঙ্গা ইস্যুতে সমাবেশ ডেকেছেন বি. চৌধুরী-কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সক্রিয় প্রবীণ রাজনীতিকরা। এ লক্ষ্যে তারা দেশের পাঁচটি শহরে সমাবেশ কর্মসূচি দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে ড. কামাল হোসেন, অধ্যাপক ডা. বদরুদ্দোজ্জা চৌধুরী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী যৌথভাবে এ ঘোষণা দেন। সমাবেশের সমাপনী বক্তব্যে বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা ...