নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ুর প্রভাবে আরো দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টির মাত্রা বেশি। আজ শুক্রবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে, ১১০ মিলিমিটার। একই সময় ঢাকায় ৯৪, মাদারীপুরে ...
সদ্য সংবাদ
রোহিঙ্গা সঙ্কট চরমে জাতিসংঘের ব্যর্থতার কারণেই : বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বের এখন আলোচনার বিষয় মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু। দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধদের হামলার শিকার হয়ে প্রায় ৫ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ একে জাতিগত নিধন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের সবচেয়ে দ্রুত সৃষ্ট সঙ্কট বলে অভিহিত করেছে। গত ২৫ আগস্ট সর্বশেষ সহিংসতা শুরুর পর থেকে সংস্থাটিকে (জাতিসংঘ) বেশ তৎপরও মনে হচ্ছে। কিন্তু এই সঙ্কটের শুরুতে যদি জাতিসংঘ ...
এলজিইডির উদ্যোগে লাগানো হচ্ছে তালগাছ
নিজস্ব প্রতিবেদক: বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছ রোপণ কর্মসূচি শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা প্রকৌশল দফতরের উদ্যোগে নীলফামারী-দেবীগঞ্জ সড়কের হালিরবাজার নামক স্থানে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন। এ সময় উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর জেলার ছয় উপজেলার ৬০টি ইউনিয়নের গ্রামীণ ...
ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিস্কার
নিজস্ব প্রতিবেদক: বিধবা ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলায় জড়িত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু প্রতিবেশী এক ...
আইইউবি’র ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক: তড়িৎ প্রকৌশলের উৎর্কষতা ও অগ্রগতির নানা দিক নিয়ে ‘এ্যাডভান্সেস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি’র নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তড়িৎ প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি ও সাফল্য ...
সুধাংশু শেখর হালদারের ১৩তম মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ এডভোকেট সুধাংশু শেখর হালদারের ১৩তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরে চিকিৎসার শেষে তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে মৃত্যু বরণ করেন এই বিশিষ্ট পার্লামেন্টারিয়ান । শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের ...
গাইবান্ধায় ইউপি সদস্যের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযান চালি আমিরুল ইসলাম (২৭) নামে এক ইউপি সদস্যকে ৩ দিনের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ কারাদণ্ডাদেশ দেন। আমিরুল ইসলাম উপজেলার ৭ নম্বর তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি তালুককানুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার ...
নারায়ণগঞ্জ লিংক রোডে কেমিক্যালবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ কোর্টের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। এতে রাত ১১টা পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ...
আফগানিস্তানকে শোচনীয়ভাবে হারাল অনূর্ধ্ব-১৯ দল
স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ২২৩ রানের টার্গেট দেয় বাংলাদেশের যুবারা। এরপর জবাব দিতে নেমে ৩৪ ওভার ২ ওভারে ৭৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আজ সকালে টস হেরে ব্যাট করতে নেমে ...
তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে এবারের তাজিয়া মিছিলে কাঁচি, ছুরি, তলোয়ার ও ধারালো জাতীয় অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার হোসেনী দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের একথা বলেন। ডিএমপি কমিশনার বলেছেন, শোভাযাত্রায় ঢাল, দা, বল্লম ব্যবহার ও কোনো ধরনের পটকা ফুটানো যাবে না। শিয়া সম্প্রদায়ের সবচেয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর