নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কুমিল্লায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুই বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ সোমবার মামলায় অভিযুক্ত ৭৮ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম সোমবার এই আদেশ দেন বলে পিপি সাংবাদিকদের ...
সদ্য সংবাদ
খুলনায় বৃষ্টিতে জনজীবন স্থবির
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে খুলনাঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। রোববার বিকেলে ৩টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে মোংলা বন্দরের অদূরে গভীর সমুদ্র উত্তাল রয়েছে। এদিকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মাছ ধরার সব ...
অসুস্থ হয়ে তোফা ও তোহুরা ঢাকায়
নিজস্ব প্রতিবেদক: অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা শিশু তোফা ও তোহুরাকে আজ ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তোহুরার হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাদের দুজনকে নিয়েই হাসপাতালে এসেছে তাদের মা সাহিদা বেগম ও বাবা রাজু মিয়া। মা সাহিদা বেগম জানান, তোহুরার ৪-৫ দিন ধরে জ্বর হয়েছে। এরপর থেকে সে কিছু খেতে চায় না। খেলেই বমি করে। তাছাড়া ...
আলাস্কায় ৬.৬ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১১ দশমিক ৮ কিলোমিটার। ভূমিকম্পটি দূরবর্তী বুলডির দ্বীপ থেকে ৬০ কিলোমিটার পূর্বে আঘাত হানে। ওই এলাকায় প্রায় ৮ হাজার মানুষ বাস করে। প্রাথমিকভাবে ...
শুধু মুখে না বলে মিয়ানমারকে চাপ দিন: জাতিসংঘকে কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সারাধণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে তিনি সাংবাদিকদের একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘকে মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। শুধু মুখে বললে হবে না। দৈনিকদেশজনতা/ আই সি
কঙ্গোয় ৩০ পর্যটককে অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক : দেশটির সেনাবাহিনী ও এক আইনপ্রণেতা রোববার জানিয়েছে আফ্রিকার দেশ কঙ্গোতে ৩০জন পর্যটককে অপহরণের ঘটনা ঘটেছে। এদের অধিকাংশকেই সন্ত্রাসীরা হত্যা করেছে। বেনি শহরের কাছে এই ঘটনা ঘটেছে। এসব পর্যটককে হত্যার বিষয়টি সত্য হলে তা হবে এই অঞ্চলে চলতি বছরের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যার ঘটনা। পার্লামেন্টের সদস্য বরিস মায়েলিজো জানান, ৩০ বেসামরিক নাগরিক রোববার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ধারালো ...
‘যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে ঠেলে দিচ্ছেন ট্রাম্প’
আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান মার্কিন সিনেটর বব করকার বলেছেন, যু্ক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে ঠেলে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী এই সিনেটর রোববার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ধারাবাহিক টুইটে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করার জন্য করকারসহ প্রাক্তন রাজনৈতিক মিত্রদের ওপর দোষারোপ করেছেন ট্রাম্প। এ ছাড়া নানা কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অন্যদিকে, এসবের বিরুদ্ধে ...
জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে হবে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে উদ্ধার তৎপরতায় অবহেলাজনিত কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে ৯০ দিনের মধ্যে জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে বলা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দিতে বলা হয়েছে। সোমবার রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম ...
যুক্তরাষ্ট্র ও তুরস্ক ভিসা দেওয়া স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তুরস্ক একে অন্যের দেশে ভ্রমণের ভিসা দেওয়া স্থগিত করেছে। কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট বিতর্কের জেরে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে তুরস্ক ভিসা কার্যক্রম স্থগিত করেছে। ওয়াশিংটনে তুরস্কের দূতাবাস জানিয়েছে, মিশন ও কূটনীতিকদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার প্রয়োজন পড়েছে। এর কয়েক ঘণ্টা আগে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাস একই ধরনের বিবৃতি দেয়। ...
অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জাতীয় পার্টির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংসদ ভেঙ্গে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও নির্বাচনে সেনা মোতায়েনসহ নির্বাচন কমিশনকে ৮ প্রস্তাব দিয়েছে। সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এ প্রস্তাব দেন। জাতীয় প্রস্তাবের মধ্যে নির্বাচনের সময় স্থানীয় সরকার, সংস্থাপন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের অধীনে নেয়ারও কথাও রয়েছে। দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর