১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫২

সদ্য সংবাদ

টেকনাফ শরণার্থী ক্যাম্প এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নায়াপড়া শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ সদস্যরা। রোববার রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন-টেকনাফের হ্নীলা ইউপির লেদা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২২) ও লেদা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এনামুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগম (২৫)। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন বলেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের ...

শিক্ষিকাকে রক্ষা করতে গিয়ে জীবন দিল বিশ্ববিদ্যালয় ছাত্র

নিজস্ব প্রতিবেদক: শিক্ষিকাকে রক্ষা করতে গিয়ে ভার্সিটি ছাত্র খন্দকার আবু তালহা জীবন দিল। রোববার রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীদের শিকার হন বারিধারা সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকা সাদিয়া। তাকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের আবু তালহা ছাত্র। ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রোববার ভোরে টিকাটুলি এলাকা দিয়ে রিক্সায় যাচ্ছিলেন স্কুল শিক্ষিকা সাদিয়া ও তার ভাই ...

তাজরীন ফ্যাশনসে আগুন : সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পেছাল

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। রোববার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীদ কুমারের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ নভেম্বর দিন ...

মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে ইইউ ও যুক্তরাষ্টের নিষেধাজ্ঞার ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমারের উচ্চ পদের সেনাদের বিরুদ্ধে অবরোধের কথা ভাবছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এটি বলা হয়েছে। রাখাইন রাজ্যে সেনারা যে সংকট তৈরি হয়েছে তার কারণে প্রায় পাঁচ লখের বেশি রোহিঙ্গাকে ওই দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। ওয়াশিংটন, ইয়াঙ্গুন ও ইউরোপভিত্তিক প্রায় এক ডজনের বেশি কূটনীতিক ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারে জানা ...

রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১২ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সাহপরীর দ্বীপে রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদের ঘোলার চর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, ৩০ থেকে ৩৫ জনকে নিয়ে নৌকাটি মিয়ানমারের মংডুর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে বাংলাদেশের শাহপরীর দ্বীপ পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় উত্তাল সাগরে শাহপরীর ...

স্বাস্থ্য ঝুঁকিতে রোহিঙ্গারা, এইচআইভি রোগী ১৫

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারের অমানবিক নির্যাতন, নিপীড়নের শিকার থেকে প্রাণে বাঁচলেও তারা অপুষ্টিসহ নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। রাখাইনে নৃশংসতার স্বাক্ষী এই শিশুদের অনেকেই ভুগছে, মানসিক সমস্যায়। আবার অনেকে বিস্ফোরণেও জখম হয়েছে। রোহিঙ্গাদের অধিকাংশ, পুষ্টিহীনতা, চর্ম রোগ, কান পঁচা রোগ, যক্ষা, সর্দি- কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি সংক্রামক নানান রোগ সহ এইচআইভি রোগীর তালিকাও দিন দিন দীর্ঘতর হচ্ছে। ...

সরকার প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে ছুটিতে যেতে বাধ্য করেছে: সিপিবি-বাসদ

নিজস্ব প্রতিবেদক: সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতারা প্রধান বিচারপতির ছুটি ও বিদেশ যাওয়াকে কেন্দ্র করে দেশবাসীর মনে যে সন্দেহ, অবিশ্বাস ও আশংকা তৈরি হয়েছে অনতিবিলম্বে তার বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদানের জন্য সরকার ও সুপ্রিম কোর্টের রেজিস্টারসহ সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছে। রোববার অনুষ্ঠিত মাসিক সভায় তারা এ আহ্বান জানান। এনিয়ে তারা একটি প্রস্তাবও গ্রহণ করেন। সভায় নেতারা বলেন, ...

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, সোমবার ভোর ৩টার দিকে সদর মহাসড়কের করটিয়া চড়পাড়া এলাকায় উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ি এক বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার ...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোরে দৌলতপুরের একটি পাইভেট ক্লিনিক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বুলবুল হোসেনসহ ৭/৮ জন ভারত থেকে মদসহ বিভিন্ন চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে ...

যশোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

যশোর প্রতিনিধি: যশোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার রাত দুইটা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী। তিনি জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ...