নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে এ ফল প্রকাশিত হয়। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯০.৫। মোট ৩ হাজার ৩১৫জন পরীক্ষার্থী সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত ...
সদ্য সংবাদ
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আমির
স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ডান-পায়ের চোট নিয়ে তাকে দর্শক হয়ে থাকতে হবে ওয়ানডে সিরিজে। দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় দিন চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর এমআরআই করা হলে দেখা মেলে চোটের। অবশ্য চোটটা পেয়েছিলেন দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনে। ১৭তম ওভারে মাত্র তিনটি বল করার পরই ব্যথায় আর ওভার ...
অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর ফল ঘোষণার আন্দোলন স্থগিত করেছেন অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন। বৈঠকে ঢাবি উপাচার্য সাত কলেজের শিক্ষার্থীদের ফলাফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসেন। এর আগে রোববার সকাল থেকে পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ...
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবেনা: গয়েশ্বর চন্দ্র
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হলে জনগণ সেই নির্বাচনে ভোট দিতে পারবেনা। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনা, সেই নির্বাচনে বিএনপি যাবে কেনো? সুতরাং এখন নির্বাচন নয়। এখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির ...
অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড থ্যালার
আন্তর্জাতিক ডেস্ক: বিহেইভিয়ারাল ইকনমি নিয়ে গবেষণায় অবদান রাখায় ২০১৭’র অর্থনীতির নোবেল পেলেন মার্কিন অধ্যাপক রিচার্ড থ্যালার। সোমবার দ্য রয়্যাল সুইডিশ একাডেমি এই ঘোষণা করে। ইউনিভার্সিটি অফ শিকাগোর বিহেইভিয়ারাল সায়েন্স ও অর্থনীতির অধ্যাপক থ্যালার এই দুই ক্ষেত্রকে এক করে বিহেইভিয়ারাল ফিন্যান্স নামের নতুন একটি ক্ষেত্রের উদ্ভব করেন। ড্যানিয়েল কাহনেম্যানের মতো এই ক্ষেত্রের অন্যতম তাত্ত্বিকও তিনিই। বিহেইভিয়ারাল ফিন্যান্সের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক ‘মিসবিহেইভিং ...
চাঁদপুরে ছিনতাই মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় ৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার নিজ গ্রাম রামপুর পাটওয়ারী বাড়ি থেকে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ অলি জানান, গত ২৫ সেপ্টেম্বর ভোর সোয়া ছয়টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোকরা ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে হাজীগঞ্জ পৌরসভার মুকিবাদ এলাকার মাহমুদ ...
মঙ্গলবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে কলেরার টিকা
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার থেকে আড়াই লাখ রোহিঙ্গা শিশুসহ সাড়ে ছয় লাখ জনগণকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে এসে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগণের মধ্যে কলেরা প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম উপলক্ষে ...
মূল্য সংশোধনে কমেছে লেনদেনও
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সংশোধন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৪০ লাখ ...
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে বুলবুল হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাত ২টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ওপার ভারত ভূখণ্ডে বিএসএফের গুলিতে বুলবুল আহত হয়েছিল। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ...
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
নিজস্ব প্রতিবেদক: হু হু করে বেড়ে চলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এ যেন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যতদিন যাচ্ছে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু হঠাৎ করে কেন নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বইরে চলে গেল? আর কেনই বা তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন আলোচনা-সমালোচনা এখন সর্বত্র। রোববার রাজধানীর বিভিন্ন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর