১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৪

সদ্য সংবাদ

সমঝোতার চেষ্টায় অ্যাকর্ড চূড়ান্ত বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: দেশে অতিরিক্ত সময় নিজেদের কার্যক্রম চালিয়ে নিতে সমঝোতার চেষ্টায় পোশাক খাতে সংস্কার বিষয়ক ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ড। এ লক্ষ্যে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ’র সঙ্গে বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জোটটি। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাকর্ডের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই অ্যাকর্ড থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ...

ঢাবিতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) বিভিন্ন চত্বরে। কোথাও কোথাও পানি হাঁটু থেকে কোমর ছুঁয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, ঢাবির ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি), কলাভবন সংলগ্ন অপরাজেয় বাংলা ভাস্কর্যের সমুখের রাস্তা,মাস্টারদা সূর্যসেন হলের প্রবেশপথ, শারীরিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন দোয়েল চত্বরগামী সড়ক, জসীম উদ্দিন হলের মাঠ, সমাজ বিজ্ঞান ভবনের ...

মেসির শততম গোলে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক: মেসির অসাধারণ কীর্তি ‘শততম গোল’ করার ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’র ম্যাচে এদিন গ্রিক দল অলিম্পিয়াকোসের মুখোমুখি হয় বার্সা। আর এদিনেই নিজের শততম গোলের মাইলফলক ছুঁলেন আর্জেন্টিনাইন অধিনায়ক। ফলে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আরনেস্টো ভালভার্ডের শিষ্যরা। লিওনেল মেসি একটি গোল করার পাশাপাশি লুকাস ডিগনের করা অন্য গোলেও অবদান রাখেন। ...

কানাডায় নেকাব নিষিদ্ধ করে আইন পাশ

আন্তর্জাতিক ডেস্ক: জনসেবা প্রদান ও গ্রহণ করতে মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না নিয়ম করে একটি আইন পাশ করেছে কানাডার এক প্রাদেশিক সরকার। সবার জন্য এ বিধি নিষেধ আরোপ করা হলেও সমালোচকদের মতে মুসলিম নারীদের লক্ষ্য করে এটি করা হয়েছে। বুধবার ক্যুবেকের জাতীয় পরিষদে ৬৬-৫১ ভোটে বিলটি পাশ হয়। ২০১৪ সাল থেকে প্রাদেশিক ক্ষমতায় থাকা লিবারেলরা দুই বছর আগে বিলটি উত্থাপন ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে দুই মামলায় আত্মসমর্পণ করে আজ তিনি জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ১২ অক্টোবর তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে দুই মামলায়ই গ্রেফতারি পরোয়ানা ...

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচন নিয়ে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংলাপ শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছিল কমিশন। গতকাল বুধবার পর্যন্ত ৩৮টি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে ...

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ পেল ১০২৭ ভোট মিয়ানমার ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্যার বিষয়টি ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে গৃহীত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। এর আগে সোমবার আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি ভোটাভুটিতে ১০২৭ ভোট পেয়ে গৃহীত হয়। এর বিপরীতে মিয়ানমার পায় মাত্র ৪৭ ...

টানা কয়েকদিনের গরমের পর বৃষ্টির দেখা

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের গরমে নাভিশ্বাসের পর আজ ভোরে রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে। এতে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। প্রায় আধঘণ্টা ধরে বৃষ্টির দাপট শেষে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ সময় মেঘের গর্জনও শোনা যায়। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাডারে বৃষ্টির চিত্র দেখা যাচ্ছে। আজ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে বাড়বে। এদিকে, হঠাৎ বৃষ্টিতে পথ চলতে ...

গোলাপগঞ্জ থেকে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ থেকে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মধ্য কানিশাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপু মালাকার নুকুল রাম মালাকারের পুত্র। বুধবার সন্ধ্যায় পুলিশ জানায়, অপু মালাকারের বিরুদ্ধে মারামারি সহ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মারামারি মামলায় ফেরারী আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বুধবার কোর্টে প্রেরণ ...

ভোলায় মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরলো ৫৫ মাদক ব্যবসায়ী

ভোলা প্রতিনিধি : ভোলায় আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো ৫৫ জন মাদক ব্যবসায়ী ও সেবীরা। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, কমিউনিটি, বিট পুলিশিং ও আত্মসমর্পণ অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে তারা আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে মাদকসেবী ও ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। ...