দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রে ফেল্টম্যান মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনীর পুড়িয়ে দেওয়া বেশকিছু গ্রাম স্বচক্ষে দেখেছেন। একইসঙ্গে তিনি রাখাইনের রাজধানী সিত্তুয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের ক্যাম্প পরিদর্শন করেছেন। জাতিসংঘের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জাতিসংঘের এ কর্মকর্তা গত ১৭ অক্টোবর মিয়ানমারে পাঁচ দিনের সফর শেষ করেন। সফর শেষে তিনি রাখাইনের গোষ্ঠীগুলোর মধ্যেকার অনাস্থা ...
সদ্য সংবাদ
বিপিএলে গেইলের দলে ম্যাককালাম
স্পোর্টস ডেস্ক: একের পর এক বড় তারকা দলে ভেড়াচ্ছে রংপুর রাইডার্স। কয়েক দিন আগে ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন ঘোষণা দেন প্রথমবারের মতো তার দল রংপুরে খেলতে আসছে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তিনি আজ আরেক খবর দিলেন। বিপিএলের পঞ্চম আসরের জন্য ব্রেন্ডন ম্যাককালামকে দলে ভিড়িয়েছে ক্রিস গেইলের দল রংপুর। খবরটি নিশ্চিত করে রংপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক জানান, এ ...
দুর্নীতির মামলা কাল্পনিক ও বানোয়াট: আদালতে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে অরফানেজ মামলার আত্মপক্ষ শুনানিতে বলেন, হয়রানি করতেই তাঁর বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট মামলা করা হয়েছে। তিনি দাবি করেছেন ‘হয়রানি করতেই উদ্দেশ্যেমূলকভাবে আমার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। যা পুরোপুরি কাল্পনিক ও বানোয়াট।’ জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই ...
ল্যাবএইড গ্রুপের মালিককে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে কোটি কোটি টাকা গ্রহণসহ বিভিন্ন অভিযোগে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ...
নাইকোর চুক্তি অবৈধ :শুনানি ৩ সপ্তাহের মুলতবি করেছেন আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক : গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকোর ও পেট্রোবাংলার গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি ৩ সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব উল ...
ব্রহ্মপুত্রের নদী গর্ভে হারিয়ে যাচ্ছে রৌমারীর মানচিত্র
নিজস্ব প্রতিবেদক: ব্রহ্মপুত্রের ভাঁঙ্গনে রৌমারীর মানচিত্র নদ-নদীতে পরিণত হতে চলছে। আজ থেকে ২যুগ পূবে রৌমারী উপজেলা হতে ব্রহ্মপুত্র পারের দূরত্ব ছিল প্রায় ৩০ কিলোমিটার। আজ কালের আবর্তে অব্যাহত ভাঙ্গনের ফলে রৌমারী উপজেলা হতে ব্রহ্মপুত্র পারের দূরত দাড়িয়েছে ২কিলোমিটার। ভাঙ্গন রোধে সরকারের কোন শক্তিশালী বাঁধ নির্মাণ পরিকল্পনা না থাকায় প্রতি বছরই ব্রহ্মপুত্রের ভাঁঙ্গনে বিলীন হয়েছে, শত শত একর ফসলী জমি বসত ...
শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ২ যাত্রীর নিকট থেকে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। আজ বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এসব সিগারেট আটক করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, যাত্রীরা হলেন মাসুদ রানা ও প্রীতি আক্তার। ...
দুই শর্তে জামিন পেলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে খালেদা জিয়ার করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। এজন্য খালেদা জিয়াকে দুটি শর্ত দিয়েছে আদালত। শর্ত দুটি হলো-এক লাখ টাকা বণ্ডে দুইজন আইনজীবীকে জামিনদার থাকতে হবে এবং বিদেশ যেতে চাইলে আগে থেকে আদালতের অনুমতি নিতে হবে। এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার পর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ ...
সেই ৩০ হাজার রোহিঙ্গা অবর্ণনীয় দুর্ভোগে
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সেনাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পালিয়ে আসা ৩০ হাজারের বেশি রোহিঙ্গা উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়ায় গত তিনদিন ধরে বাংলাদেশে প্রবেশের সুযোগের অপেক্ষায় আছে। ওই এলাকায় আশ্রয়ের স্থান না থাকায় ধানক্ষেতের মাঝখানে ছোট ছোট বাঁধের ওপর তাঁবু টাঙিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। অচিরেই তাদের বাংলাদেশে ঢোকার সুযোগ না দিলে খাদ্য ও নিরাপদ পানির অভাবে রোগশোক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ...
শীতের আগমনী বার্তা সবজি বাজারে
নিজস্ব প্রতিবেদক: শীত আসার আগেই বাজারে আসতে শুরু করেছে মৌসুমী সবজি। শীত না পড়লেও বাজারে এসে গেছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, গাজর, টমেটো, শিম, মূলা, পালংশাক। এতো সবজির সমারোহ দেখে চোখ জুড়ালে কি হবে, ঝলক দিয়ে ওঠা এই দৃষ্টি মুহূর্তেই নিভে যায় দাম শুনে। বাজারভেদে দামেরও হেরফের রয়েছে। তাই ক্রেতাদেরও অভিযোগের কমতি নেই। যদিও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বিক্রেতারা বলছেন, শীতকালীন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর