১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৫

সদ্য সংবাদ

ঢাকায় বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে দীর্ঘ ৩ মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি অবতরণ করে। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে বিএনপি ও ২০ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী ভিড় জমিয়েছেন। বনানীর রেডিসন ব্লু হোটেল পর্যন্ত বিরোধী জোটের নেতাকর্মীদের উপস্থিতি ...

ঝিনাইদহে সাপের কামড়ে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে সাপের কামড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে, ওই গ্রামের আবুল কাট্টের মেয়ে মিম খাতুন ( ১২) ও ছেলে আরাফাত হোসেন ( ৮ )। নিহত দুইজনেই বিপ্রবগদিয়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। ওই গ্রামের হাইস্কুল শিক্ষক সাচ্চু জোয়ার্দ্দার জানান, রাতে খেয়ে তারা মায়ের সাথে ঘুমিয়ে ছিল। এরপর কোন এক সময় ...

আসাম থেকে বিতাড়িত হবে ৩০ লাখ বাঙালি

অনলাইন ডেস্ক:   উত্তর-পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্য আসাম ‘বিদেশি’ ইস্যুতে ফের উত্তপ্ত হতে চলেছে। চলতি বছরেই ৩০ লাখ বাঙালির গায়ে সরকারিভাবে পড়তে চলেছে বিদেশি তকমা। তাই তাদের রাজ্য থেকে বের করে দেওয়া ছাড়া আসাম সরকারের হাতে আর কোনো পথই খোলা থাকছে না। কিন্তু ৩০ লাখ মানুষ যাবে কোথায়, এর কোনো উত্তর নেই। বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ছেড়ে আসা ছাত্রসংগঠন ...

বিমানবন্দরে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে লন্ডন থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরের পর থেকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে এসে বিমানবন্দরের আশপাশে জড়ো হতে শুরু করেন। বিকাল পাঁচটা ৪০ মিনিটে খালেদা জিয়া ঢাকায় নামবেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১০টা ...

পাকিস্তানে বিস্ফোরণে ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরের সারিয়াব মিল এলাকায় বিস্ফোরণে পুলিশের সাত সদস্য নিহত এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার কোয়েটার সিব্বি রোডের পাশে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, পুলিশের ৩৫ জন সদস্যকে নিয়ে একটি গাড়ি সিব্বি রোড দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃতি এখনও জানা যায়নি। সিভিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বাইগ জানান, ...

মিয়ানমারের অনুরোধে খাদ্য ঘাটতির রিপোর্ট গোপন করে জাতিসংঘ

 অনলাইন ডেস্ক:   রাখাইনের কমপক্ষে আশি হাজার শিশু ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে- এমন তথ্য উঠে আসে গত জুলাইয়ে জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি রিপোর্টে। কিন্তু পরবর্তী সময়ে মিয়ানমার সরকারের অনুরোধে সেই রিপোর্ট প্রত্যাহার করে নেয় ডব্লিউএফপি। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এ রিপোর্ট কোনোভাবে প্রকাশ করা হবে না। দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে ...

ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ বছর ‘ক’ ইউনিটটি উত্তীর্ণ শিক্ষার্থীর হার ২৩ দশমিক ৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীর হার ২ দশমিক ৭৫ শতাংশ। ...

অভিশংসিত হতে পারেন ট্রাম্প

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ত্বরান্বিত করতে পারে যদি আগামী বছরের মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান দলের পরাজয় । এমন আশঙ্কা ও উদ্বেগের মধ্যে রয়েছে ট্রাম্প শিবির। হোয়াইট হাউসের বেশ কয়েকজন শীর্ষ উপদেষ্টা, আইনপ্রণেতা, দাতাগোষ্ঠী ও রাজনৈতিক পরামর্শক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওই নির্বাচনে রিপাবলিকানরা যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় ট্রাম্প নিশ্চিতভাবেই অভিশংসনের মুখে পড়বেন। তাদের ...

অর্ধেকের বেশি ভারতীয় স্বৈরশাসক চান

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের পাঁচ ভাগের চার ভাগ মানুষ সরকারের প্রতি আস্থা রাখে। তবে অধিকাংশ জনগণ সেনাশাসন বা একনায়কতন্ত্র পছন্দ করে। গবেষণা প্রতিষ্ঠান পিউয়ের নতুন এক জরিপে এ তথ্য ওঠে এসেছে। জরিপে প্রতিবেদনে বলা হয়, ৫৩ শতাংশ জনগণ মনে করে, শাসনব্যবস্থা হিসেবে সেনাশাসন থাকলে তাদের দেশের জন্য ভালো হতো। অন্যদিকে ৫৫ শতাংশ জনগণ একনায়কতন্ত্রকে ...

২০০ টাকায় পেন ড্রাইভ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সরকারি পেনড্রাইভ কিনতে চান? মাত্র ২০০ টাকায় পাবেন এই পেনড্রাইভ। এটি কিনতে হলে আপনাকে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বুধবার থেকে এখানে বসেছে তিন দিনের বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭। তথ্যপ্রযুক্তির এই আসরে স্টল সাজিয়েছে টেলিকম শিল্প সংস্থা (টেশিস)। প্রদর্শনী উপলক্ষে মাত্র ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে এই পেনড্রাইভ। এতে ৮ জিবি স্টোরেজ ...