১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৭

সদ্য সংবাদ

এবার জিরোনার বিপক্ষে হারল রিয়াল

স্পোর্টসডেস্ক: নতুন মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে ভ্যালেন্সিয়া-লেভান্তের মতো দলগুলোর বিপক্ষে ড্র করেছে দলটি, হেরে গেছে রিয়াল বেটিসের বিপক্ষে। আর তারই ধারাবাহিকতায় এবার জিরোনার মাঠে ২-১ গোলে হেরেছে আসরে বর্তমান শিরোপাধারীরা। জিরোনার মাঠে ১২তম মিনিটেই এদিয়ে যায় রিয়াল। রোনালদোর নেওয়ার শট আটকে দেন জিরোনার গেলরক্ষক বোনু। তবে নিয়ন্ত্রণ না থাকায় বল পেয়ে যান কাছেই ...

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল-বাহাদুরপুর সড়কের বোয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল বেনাপোল ইউনিয়নের বৌলিয়া গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ...

ডেন্টালে ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামি ১০ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪২ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি পর্যায়ে একটি ডেন্টাল কলেজ ও আটটি ইউনিটসহ মোট নয়টিতে ৫৩২টি ও বেসরকারি ২৬ ডেন্টাল কলেজ ও ইউনিটে মোট এক হাজার ৩৬০টি আসন রয়েছে। দুই ...

ভারত-চীন সম্পর্কে টানাপড়েন চলছেই

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   ডোকলামে স্নায়ুযুদ্ধ শেষ হলেও সীমান্ত নিয়ে ভারত ও চীনের সম্পর্কে টানাপড়েন রয়েই গেছে। ভারতের অরুণাচল প্রদেশ সংলগ্ন তিব্বত সীমান্তে বসবাসকারী এক দল চীনা পশুপালকের উদ্দেশে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং-এর লেখা চিঠিতেই সেই ইঙ্গিত মিলছে। আবার ভারতও চীন সীমান্তে সামরিক প্রস্তুতি নিতে পিছিয়ে নেই। লাদাখে লিনচে নদীর উপরে একটি সেতুর উদ্বোধনের পিছনে নয়াদিল্লির সেই ভাবনাই ...

আগামী বছর আরও ৩ লাখ নতুন অভিবাসী নেবে কানাডা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   আগামী বছর কানাডা আরও ৩ লাখ নতুন অভিবাসী নেওয়ার পরিকল্পনা করেছে। আগামী সপ্তাহে হাউজ অব কমন্সে নতুন বছরের অভিবাসী লক্ষ্যমাত্রা সম্বলিত সরকারের অভিবাসী পরিকল্পনা উপস্থাপন করা হবে। তাতে বিভিন্ন ক্যাটাগরিতে অভিবাসী লক্ষ্যমাত্রার চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে বলে জানা গেছে। কানাডার ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রী আহমেদ হোসেন সিবিসি রেডিওকে বলেছেন, কানাডা সরকার আগামী বছরে কম ...

ট্রাম্পের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান রুহানির

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিউইয়র্কে ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ তথ্য জানান ...

গুলশানে বাড়ির ছাদে অচেতন করে কিশোরীকে ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়ির ছাদে কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে তাকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। নির্যাতিতার পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ওই কিশোরী গুলশান-২ এর ৯৬ নম্বর সড়কের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো। পাশের ফ্ল্যাটের আদনান (২৭) নামের এক ব্যক্তি রোববার সকালে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি ওই ...

বাংলাদেশ-মিয়ানমার সফরে আসছে মার্কিন প্রতিনিধি দল

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেবেন মার্কিন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ। গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গতকালই তাদের মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এরপর দলটি বাংলাদেশে আসবে। ৪ নভেম্বর পর্যন্ত তারা দুই দেশ সফর ...

সৌদি নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে দেশটির নারীরা যাতে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে সে অনুমতি দেয়া হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির তিনটি বড় শহর – রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে পরিবারগুলোকে স্টেডিয়ামে বসে খেলো দেখার অনুমতি দেয়া হবে। সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির নারীদের যে কিছু স্বাধীনতা দেবার উদ্যোগ নিয়েছে, স্টেডিয়ামে ...

খালেদা জিয়া ৪৫ ট্রাক ত্রাণ দেবেন রোহিঙ্গাদের

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ৪৫ ট্রাক নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ত্রাণের ট্রাকগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস আজ সোমবার সকাল ৯টায় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়েরুল কবীর খান রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, এই ত্রাণের একটি ...