১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৯

সদ্য সংবাদ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও শিবপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার সকালে উপজেলার কান্দাইলে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং শিবপুর উপজেলার কালাচরে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। জানা গেছে, সকালে একটি মাইক্রোবাস ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল। সকাল সাতটার ...

রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া, ৩৬ ট্রাক ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টার দিকে তার গাড়িবহর উখিয়াতে পৌঁছায়। এরপর বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ৩৬ ট্রাক ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বিএনপি ...

আইপিইইউ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের প্রস্তাব পাস

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   রাশিয়ার সেন্টপিটার্সবার্গে সম্প্রতি অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ’র ১৩৭তম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি ইমার্জেন্সি আইটেম হিসেবে গৃহীত হয়েছে। সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা এবং এর সমাধানে পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হলে সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশের এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১০২৭, এর বিপরীতে মিয়ানমারের আনা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে মাত্র ৪৭টি। গতকাল ...

সাবেক এমপি ওহাবের জেল, শৈলকুপায় মঙ্গলবার হরতাল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগামীকাল মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দুদকের মামলায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি মো. আব্দুল ওহাবের ৮ বছর কারাদণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে উপজেলা বিএনপি। সোমবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু। তিনি বলেন, ‘আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ। সম্পূর্ণ ...

রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিলেটের বিয়ানীবাজারের ৬ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে নারায়নগঞ্জ ভুলতা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিয়ানীবাজার জামান প্লাজায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। জানা যায়, রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা দিতে বিয়ানীবাজার থেকে ঢাকা যাওয়ার পথে নারায়ণগঞ্জ ভুলতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দৈনিকদেশজনতা/ আই সি

লাগামহীন পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: লাগামহীন পেঁয়াজের দাম। রাজধানীর খুচরা বাজারে রোববার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকায়। আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায়। অথচ এক মাস আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। আমদানি করা পেঁয়াজ ৩৫ থেকে ৩৮ টাকায়। সে হিসাবে গত এক মাসের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা। এর মধ্যে এক ...

ডিপজলের দ্বিতীয় অপারেশন আজ

নিজস্ব প্রতিবেদক: আবারও অপারেশন করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের সাবেক খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে আজ (সোমবার) তার ওপেন হার্ট সার্জারি করানো হবে বলে জানিয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। রবিবার এক ফেসবুক স্ট্যাটাসে এই খবর জানান ওলিজা। ফেসবুকে তিনি লেখেন, ‘আল্লাহর রহমত ও সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে বাবার ...

ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারের পাঁচজনই প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন একই পরিবারের পাঁচ প্রতিবন্ধী মানুষ। বাড়ির কর্তা রঞ্জিত সরকারের স্ত্রীছাড়া অন্য পাঁচ সদস্যের সবাই প্রতিবন্ধী। প্রতিবন্ধিতার সম্মুখীন এসব মানুষ ভাতা পেলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। অভাব অনটনের সাথে অবিরাম যুদ্ধে ক্লান্ত তারা। এরপরও থেমে নেই তাদের বেঁচে থাকার সংগ্রাম। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জন্ম থেকে বাকপ্রতিবন্ধী রঞ্জিত চন্দ্র ...

সেনাবাহিনীর অপকর্মের সমর্থনে মিয়ানমারে সমাবেশ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলমান রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী যে বর্বর সাঁড়াশি অভিযান চালাচ্ছে তাকে মানবতাবিরোধী এবং জাতিগত নিধন অভিযান হিসেবে অভিহিত করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এমনকি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে আন্তর্জাতিক মহলে। বিষয়টি নিয়ে দেশটির তথাকথিত বেসামরিক সরকার ব্যাপক সমালোচনা ও চাপের মধ্যে রয়েছে। কিন্তু তারপরও মিয়ানমার সেনাবাহিনীর ওই কর্মকাণ্ডকে সমর্থন করে ...

সিরিয়ায় আইএসের সঙ্গে সংঘর্ষে নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি গোষ্ঠী আইএস এবং সেনাবাহিনীর সংঘর্ষে সিরিয়ায় ৭৩ জন নিহত হয়েছেন। ব্রিটেনের মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় এই বিপুল প্রাণহানি ঘটেছে। জানা গেছে, গত শনিবার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে নামে সিরিয়ার সেনাবাহিনী। সেই অভিযানে কমপক্ষে ৫০ জন আইএস জঙ্গি প্রাণ হারিয়েছে। একইসঙ্গে প্রাণ গেছে প্রায় ২৩ জন সিরিয়ান যোদ্ধার। ...