আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে এবং ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে রোববার ওই অঞ্চলের রাজধানী বার্সেলোনা শহরে বিক্ষোভ হচ্ছে।হাজার হাজার মানুষ এ বিক্ষোভে যোগ দিয়েছেন। ‘আমরা সবাই কাতালান’ নামের একটি সংগঠনের আয়োজনে এ সমাবেশের প্রতি স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলোর সবাই সমর্থন জানিয়েছে। মাদ্রিদের কেন্দ্রীয় সরকার বলছে, তারা কাতালান প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে, এবং নতুন নির্বাচনের ডাক দিচ্ছে। ঐক্যবদ্ধ স্পেনের সমর্থনে ...
সদ্য সংবাদ
মানিকগঞ্জে বাস উল্টে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে বাস উল্টে গিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার সন্ধ্যায় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের আড়পাড়ায় দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক মুনসের আলী (৪৮) ছাড়া হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি রাজবাড়ীতে বলে জানা গেছে। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস ...
কক্সবাজার পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। এ সময় কক্সবাজার বিএনটির নেতারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এর আগে রবিবার বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের পথে রওনা হন বেগম ...
পেঁয়াজের লাগাম টানতে কাল বৈঠক বাণিজ্য মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের দাম বেড়েই চলেছে। গত বছরের একই সময় প্রতিকেজি পেঁয়াজ ২০-৩৫ টাকা থাকলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬০-৮৫ টাকা। অর্থাৎ এ বছরে পেঁয়াজের দাম বেড়েছে ১৬৩ শতাংশ। ফলে নুন আনতে পানতা ফুরানো অবস্থা সাধারণ মানুষের। এদিকে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় উদ্বিগ্ন সরকারও। তাই পেঁয়াজের লাগাম টানতে জরুরিভিত্তিতে কাল সোমবার বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য ...
প্রতিমাসে অর্ধকোটি টাকার বেতন : সংসদীয় কমিটিতে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে (বিএসইসি) সম্পূর্ণ বিধি বর্হিভূতভাবে ২৯ কর্সচারীকে সরাসরি নিয়োগ দেয়ার প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। নিয়োগকৃত এসব কর্মচারীদের বেতনভাতা বাবদ প্রতিমাসে ৪৮ লাখ ৬০ হাজার ৩৪০ টাকা ব্যয় হচ্ছে। এজন্য ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি ওমর ...
চবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৫
চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে পাঁচ শিক্ষার্থী আটক হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চবি প্রক্টর মো. আলী আজগর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভর্তি পরীক্ষায় একজনের হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে। পরে ...
উখিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের র্যাব-৭ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক রোহিঙ্গা নারী কে আটক করেছে। র্যাব-৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র্যাব সদস্যরা শনিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং নতুন টালের এ ব্লকের সামনে রুহুল আমিনের স্ত্রী ফাতেমা খাতুন (৪০) কে তল্লাসি চালিয়ে ৯ হাজার ৭শ ৯০ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে। ...
উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক ৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গাকে গতকাল রোববার তাদেরকে কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয় বলে জানিয়েছেন উখিয়া অফিসার ইনচার্জ আবুল খায়ের। তিনি বলেন, শনিবার ভোরে অস্ত্রধারী কিছু রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের ভিতরে ডাকাতি প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় বেশ কিছু ডাকাত পালিয়ে গেলেও অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়। ওই সময় ...
রোহিঙ্গারা দিন দিন মেলে ধরছে তাদের হিংস্র রূপ !
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ৪ হাজার নতুন রোহিঙ্গা। পুরাতনসহ এখন উখিয়া-টেকনাফে ১০ থেকে ১২ লাখ। রোহিঙ্গাদের চাপে স্থানীয়রা কোণঠাসা হয়ে পড়েছে। সংখ্যালঘু বনে গেছে উখিয়া-টেকনাফের স্থানীয় মানুষ গুলো। আবার রোহিঙ্গাদের হিংস্রতার শিকারও হচ্ছে স্থানীয়রা। আশ্রিত এসব রোহিঙ্গাদের খাদ্য-বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা জোরদারে নিরলস কাজ করছে বাংলাদেশ সরকার। অব্যাহত ত্রাণ বিতরণে রোহিঙ্গা পরিবারগুলোতে ...
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে তালেবানদের হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার খান আবাদ জেলার ওই তল্লাশি চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। খান আবাদ জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হায়াতুল্লাহ আমেরি জানিয়েছেন, তালেবানদের হামলার কবল থেকে মাত্র একজন পুলিশ সদস্য পালিয়ে আসতে সক্ষম হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন। চলতি মাসে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর