১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৪

সদ্য সংবাদ

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাগান এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন রোহিঙ্গা আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বেশ কয়েকটি কিরিচ উদ্ধার করা হয়েছে।  র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প সংলগ্ন বাগান এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন ...

সড়ক অবরোধ করে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বুয়েট ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাসহ আট দফা দাবিতে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় তৃতীয় দিনের মতো বুয়েটে ক্লাস বর্জন চলছে। এর আগে শুক্রবার রাতে গাঁজা সেবন নিয়ে ঢাবি ও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এতে অন্তত পাঁচজন আহত ...

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫০৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩১ কোটি ২২ লাখ টাকা কম। আগের দিন ...

দেশব্যাপী আয়কর মেলা শুরু ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী পহেলা নভেম্বর থেকে টানা অষ্টমবারের মত দেশব্যাপী জাতীয় আয়কর মেলা শুরু হচ্ছে। ঢাকাসহ সকল বিভাগীয় শহর, সকল জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে অনুষ্ঠিত হবে এবারে মেলা । এরমধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে এক সপ্তাহ, জেলা শহরে চার দিন, ৩২টি উপজেলা শহরে দুই দিন এবং ৭১টি উপজেলায় একদিন (ভ্রাম্যমাণ) এ মেলা অনুষ্ঠিত হবে। আয়কর মেলা নিয়ে অভ‌্যন্তরীণ সম্পদ ...

সাবেক সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সাবেক এক সচিবের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। নিহত নারীর নাম মাহবুব সোফিয়া খান (৪৫)। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মাহমুদ রেজা খানের স্ত্রী। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ ...

কাদেরের লেলিয়ে দেওয়া যুবলীগ-ছাত্রলীগই হামলা করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের লেলিয়ে দেওয়া যুবলীগ-ছাত্রলীগই হামলা করেছে। কিন্তু জনতার ঢলে ওবায়দুল কাদেরের লাঠি-পিস্তল বাহিনী টিকতে পারেনি।’ আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে রিজভী এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী ...

সাংবাদিকদের গাড়িতে হামলাকারীদের শাস্তি দেওয়া হবে: হানিফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের সাথে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলাকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের গাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে। কারা এটি করেছে, তা বের করে আনা হবে।’ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিএনপির ...

রোহিঙ্গা ফেরাতে কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মন্তব্য করেছেন মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফেরাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। সোমবার দুপুরে উখিয়ার পালংখালীতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়া বলেন, সরকার প্রথমে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি। নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে আমি আগেই সরকারকে অনুরোধ করেছি। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ...

খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার

নিজস্ব প্রতিবেদক: শনিবার চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী মোহাম্মদ আলী, স্টার লাইন পেট্রোল পাম্প, ফতেহপুর, মহিপাল, লালপুল, মুহুরীগঞ্জে হামলার নেতৃত্ব দানকারীরা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফেনীর শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনী রিয়েল, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন, ফেনী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য সবুজ, শর্শদী মিললিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ, ধর্মপুর ইউনিয়ন ...

উখিয়ায় বিএনপির ত্রাণবাহী ট্রাকের বহর

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য বিএনপির ত্রাণবাহী ৪৪টি ট্রাক কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছে। সোমবার সকাল ৯ টার দিকে ত্রাণবাহী ট্রাকগুলো উখিয়ায় পৌঁছে। এ ত্রাণের বড় একটি অংশ অল্প কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবেন ত্রাণ কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাকী ত্রাণ উখিয়ার কয়েকটি ...