১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৮

সদ্য সংবাদ

ভানুয়াতু-নিউ ক্যালেডোনিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল ৭। এ ব্যাপারে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূপৃষ্ঠের পনের কিলোমিটার গভীরে ...

আজ ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ১১টায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি সার্কিট হাউজে এসে পৌঁছায়। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাতে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সড়ক পথে ম্যাডাম ঢাকার উদ্দেশে বেলা ১১টার দিকে রওনা করবেন। এর আগে প্রায় ২৪ ঘণ্টা অবস্থানের পর ...

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় প্রসাধনী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পাঁচবিবি উপজেলার রতনপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানের ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে। যার সিজার মুল্য লক্ষাধিক টাকা বলে বিজিবি জানান। কড়িয়া বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানায়, সোমবার সন্ধ্যায় কিছু চোরাকারবারিরা ভারত থেকে উক্ত পণ্যগুলো কয়ার চেঁচড়া সীমান্ত দিয়ে পাচার করে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে বিজিবির সদস্যরা রতনপুর পাকা রাস্তায় উৎপেতে ...

পুলিশের গাড়ীসহ কোন গাড়ী উল্টোপথে না চালানোর নির্দেশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের গাড়ি উল্টোপথে না চালানোর ব্যপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার লক্ষে উল্টোপথে সাধারণ যানবাহন চলাচল করতে না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে বাদ যাবে না পুলিশের যানবাহনও। সোমবার দিনব্যাপী পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ...

কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় বাস মালিক ও শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে কুষ্টিয়ার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার কুষ্টিয়া শহরের ওপর দিয়ে কোন বাস যেতেও দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কুষ্টিয়া বাস শ্রমিক ইউনিয়নের নেতারা ...

দানবীর রণদা প্রসাদ সাহার ১২১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২১ তম জন্মদিন (ইংরেজি ১৮৯৬ সালে সাভারের কাছৈড় গ্রামে নানা বাড়িতে রণদাপ্রসাদ সাহা জন্মগ্রহণ করেন)। তার পৈত্রিক বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। বাবা দেবেন্দ্রনাথ সাহা ও মা কুমুদিনী সাহার চার সন্তানের মধ্যে রণদা দ্বিতীয়। বাবা ছিলেন দলিল লেখক, মা গৃহিণী। উনিশ শতকের গোড়ার দিকে গ্রামবাংলার আর দশজন শিশুর মতোই রণদার হাতেখড়ি ...

রাণীনগরে কৃষকের মাঝে সার বীজ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বর্তমান কৃষক বান্ধব সরকারের পক্ষ থেকে রবি-২০১৭-১৮ইং মৌসুমের প্রনোদনার আওতায় বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার, ...

জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দেড়’শ বছরের ঐতিহ্যবাহী লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে মানব বন্ধন, সড়ক অবোরধ ও সাংবাদিক সম্মেলন করেছে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য এবং ছাত্র ছাত্রীবৃন্দ। সোমবার (৩০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের পাশে লালপুর-নাটোর সড়কে মানব বন্ধন ও সড়ক অবোরধ শেষে বিদ্যালয়ের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য ...

ধারন ক্ষমতার ৭ গুন বন্দি ভোলা জেলা কারাগারে

 ভোলা প্রতিবেদক: ভোলা জেলা কারাগারে ধারন ক্ষমতার প্রায় ৭ গুন বন্দি দুর্বিশহ মানবেতর দিন কাটাচ্ছেন। এরমধ্যে আবার বন্দিদের ৩টি ভবনের মধ্যে সব কয়টি জরাজীর্ণ হয়ে ঝুকিপূর্ণ ভবনে পরিনত হয়েছে। এছাড়া কারা হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে চিকিৎস ও নার্সের একটি করে দুটি পদ শূণ্য রয়েছে। এতে বন্দি রোগীদের চিকিৎসা সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ...

সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান–এমডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করেছেন।নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলী। এ ছাড়া নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ। জানা যায়, সোমবার ব্যাংকটির এক সভাতে এসব পরিবর্তন এসেছে। ...