১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৬

সদ্য সংবাদ

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ সকাল ১০ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলছে ভোটগ্রহণ। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার কথা ২৩ পরিচালকের। কিন্তু ইতোমধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন। আজ আনুষ্ঠানিকতার নির্বাচনে ভোটের লড়াই হবে তিনটি পরিচালক পদে। এতে প্রার্থী ...

পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে জল

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের তীব্র ঝাঁজে ক্রেতা সাধারণের চোখে জল পড়তে শুরু করেছে। ঘাটতি না থাকলেও দেশের বাজারে এভাবে হু হু করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে নিম্নআয়ের লোকেরা। ব্যবসায়ীদের কারসাজিতে এমনভাবে দাম বাড়ছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা সেল। পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে ব্যবসায়ীদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামিমা ...

খালাফ হত্যা: আপিলের রায় বুধবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে পুনঃ শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার রায়ের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে মঙ্গলবার শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। এর আগে গত ২০ আগস্ট শুনানি শেষে ...

ব্রিটেনে মন্ত্রীসহ ৩৬ এমপির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তালিকা দিন দিন বেড়েই চলেছে। দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৩৬ এমপির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। নারীদের সঙ্গে অশোভনীয় আচরণের জন্য এসব এমপির নামের তালিকা তৈরি করেছে টরি পার্টির নেতারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি আর বরদাশত করা হবে না। অভিযুক্ত মন্ত্রী-এমপিদের ...

দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকাল ৮টায় দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির লজিস্টিক কমিটির ম্যানেজার সজীব  বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকায় ৪৫ দিনের সফরে দুটি টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। প্রায় প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। টেস্ট দিয়ে সফর শুরু হয়। মুশফিকুর রহিমের দল সাদা পোশাকে ছিল বিবর্ণ, ছন্দহীন। ধারণা করা ...

জাপান-বাংলাদেশ ইকোনমিক ডায়ালগ আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে জাপানের ইকোনমি, ট্রেড ও ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের উদ্যোগে তৃতীয় জাপান-বাংলাদেশ পাবলিক প্রাইভেট জয়েন্ট ইকোনমিক ডায়ালগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার জাপানের টোকিওতে এ যৌথ সংলাপ হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ ...

ঢামেক হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। সকালে চিকিৎসা নিতে আসা শত শত রোগী এসে গেটে তালা মারা দেখতে পান।গত রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে ডক্তারকে মারধরের প্রতিবাদে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ...

দুদক দেয়া সুপ্রিম কোর্টের চিঠির রুলের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই চিঠি প্রদানের বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর আজ ফের শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৫ অক্টোবর ...

চেন্নাইয়ে ৪০ বছর ধরে রোগী দেখছেন ২ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক: কেউ অসুস্থ হলেই ছুটে আসেন চিকিৎসা নিতে। কোনো রোগীকেই ফেরান না তিনি। বদলে পারিশ্রমিক মাত্র ২ টাকা। গত ৪০ বছর ধরে এটাই তার ফি। একদিকে যখন, চিকিৎসকদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, তার মধ্যে এই চিকিৎসকের উদারতা কিছু আশার আলো দেয় তো বটেই। আজও তাহলে বেঁচে আছে মানবিকতা। চেন্নাইয়ের ব্যাসারপদীর বাসিন্দা থিরুভেঙ্গাদাম বীরারাঘবন। মানুষ যাতে সুলভে চিকিৎসা করাতে ...

জমজম কূপ সংস্কারে সৌদি সরকারের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামের ভেতরে যে জমজম কূপ আছে, সেখানে ব্যাপক সংস্কার কাজে হাতে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্বের কোটি কোটি মুসলিম ধর্মাবলম্বী মানুষ জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র ও অলৌকিক ক্ষমতাসম্পন্ন বলে মনে করেন। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম তীর্থযাত্রী সৌদি আরবে যান, তাদের বেশির ভাগই জমজমের পানি নিয়ে দেশে ফেরেন। মুসলিমরা বিশ্বাস করেন, হাজার হাজার ...