১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৪

সদ্য সংবাদ

থানায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে এসআই

নিজস্ব প্রতিবেদক: টঙ্গী মডেল থানার এক পুলিশ কর্মকর্তা ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত মো. মাহবুব হাসান টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় এসআই মাহবুব হাসান রিকশাযোগে কামার পাড়া থেকে টঙ্গী থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে টঙ্গী-আশুলিয়া বাইপাস (কামার পাড়া রোড) সড়কের ইজতেমা মাঠের পাশে ...

কার্তিকেই জেঁকে বসেছে পৌষের শীত

নিজস্ব প্রতিবেদক: উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। হঠাৎ শীত আসায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উদিত হলেও কমছে না শীতের প্রকোপ। শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে কুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। লেপ-তোষক বানানোর ধুম ...

একনেকে আট প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৫ হাজার ২২১ কোটি ৭৫ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।  একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা ...

গাড়িবহরে হামলা, কাদেরের কথা বিশ্বাস করবেনা কেউ: জয়নাল হাজারী

ফেনী প্রতিনিধি: আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি জয়নাল হাজারী মনে করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট থেকে দূরে রাখার জন্যই ফেনীতে তার গাড়িবহরে হামলা হয়েছে। হাজারী তার সম্পাদিত ‘হাজারিকা প্রতিদিন’ এ লেখা কলামে এ মত দেন। বহুল আলোচিত এই সাবেক এমপি আরো লিখেছেন, যখন যেখানে যে ঘটনাই ঘটুক তার একটা কারণ থাকে। অকারণে কোনো কিছু স্বাভাবিকভাবে ঘটে না। শনিবারে ...

আজিজার চাচি বিউটিসহ সিলেটে দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি বিউটি বেগমসহ দুই জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ভোর রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের গাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। গ্রেপ্তার দুইজন হলেন- নরসিংদীর ভিটিখৈনকুট গ্রামের আব্দুস সালামের স্ত্রী নিহত আজিজার চাচি বিউটি বেগম ও উত্তর কামালপুর ...

ঢামেকে বহির্বিভাগ বন্ধ: চরম ভোগান্তিতে হাজারো রোগী

নিজস্ব প্রতিবেদক: কিডনির সমস্যা নিয়ে সকাল থেকে চিকিৎসার জন্য বহির্বিভাগে এসে বসে থাকা খাইরুন নাহার (৭০) নামের এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কান্নাকাটি শুরু হয়ে যায় তার স্বজনদের মাঝে। পরে তাকে রিকশায় করে জরুরি  বিভাগে নিয়ে যান মেয়ে শিউলী আক্তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দেয়ায় দূরদূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এরকম শত শত রোগীকে ভোগান্তির ...

চলতি অক্টোবরে দেশে হত্যাকাণ্ডের শিকার ১৫৪ জন

নিজস্ব প্রতিবেদক: দেশে চলতি অক্টোবর মাসে ১৫৪ জন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যা গড়ে প্রতিদিন ৫ জন। এ ধরনের হত্যাকাণ্ডে আইনশৃংখলা পরিস্থিতির অবশ্যই চরম অবনতি এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে মানবাধিকার কমিশন। মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ...

আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা ১২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, এই দেশের লক্ষ লক্ষ জনতা খালেদা জিয়ার সঙ্গে আছেন। খালেদা জিয়ার কক্সবাজার সফরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেও সফল হয়নি সরকার। জনতা তাদের প্রতিবন্ধকতা ভেঙ্গে দিয়েছে। আগামী ...

যশোরের বেনাপোলে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর মোড় এলাকা থেকে মঙ্গলবার সকালে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বি‌জি‌বি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানিরা বিপুল পরিমাণ ভারতীয় ওসুধ এনে যশোরে নেয়ার উদ্দেশ্যে সাদিপুর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদে ...

জাবি রেজিস্টার্ড প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মোহাম্মদ মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে জানানো হয়, ৩১ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোন প্রকার ভুল থাকলে তা সংশোধন চলবে পহেলা নভেম্বর থেকে পাঁচ নভেম্বর বিকাল চারটা পর্যন্ত। ...