১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৫

সদ্য সংবাদ

বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে ইংল্যান্ডে হাফিজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ইংল্যান্ডে উড়াল দিলেন। ১৯ অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বোলিংয়ের সময় আইসিসি তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বোলিংয়ের সময় অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়ে হাত বেশি বাঁকা হয় হাফিজের। তবে হাফিজ জানিয়েছেন, বোলিংয়ের ছাড়পত্র পাওয়ার পর তিনি অ্যাকশনে পরিবর্তন আনেননি। ...

সাংবাদিক উৎপল দাসের সন্ধান দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: ২০ দিন ধরের নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান দিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন সাংবাদিকরা। এ সময়ের মধ্যে তাকে খুঁজে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক নেতারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে উৎপলের সন্ধান দিতে না পারলে বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ...

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিলো ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ইরিনা বোকোভা এই ঘোষণা দেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ...

পাহাড় কাটা বন্ধে ব্যর্থ চট্টগ্রাম ডিসিকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক: আদালতের আদেশ সত্ত্বেও পাহাড় কাটার স্থানে মাটি ভরাটে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ব্যাখ্যা দিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি ...

বিমান নিয়ে হামলার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ চার ‘জঙ্গি’কে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুর সোয়া ২টায় র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দারুস সালাম এলাকা থেকে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার পাইলট সাব্বির ও নিহত ‘জেএমবি’ সদস্য আবদুল্লাহর সহযোগীসহ চার ‘জঙ্গি’কে গ্রেফতার করেছে র্যাব। ...

ফেরার পথেও খালেদা জিয়ার গাড়িবহরে পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে দুটি বাসে বোমা হামলা হয়েছে। ফেনীর মহিপাল এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে দুটি বাস ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে। তবে খালেদা জিয়ার গাড়ি বহরের কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান- খালেদা জিয়ার গাড়িবহর ফেনী অতিক্রম করার পরপরই মহিপাল এলাকায় দুটি বাসে বোমা হামলা ...

বিসিবির পরিচালক পদে দুর্জয়-আশফাকুল-আলো নির্বাচিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ২৫টি পরিচালক পদে বর্তমান সভাপতি নাজমুল হাসানের প্যানেলের ২২ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বাকি তিনটি পরিচালক পদে ঢাকা বিভাগ থেকে জয়ী হয়েছেন মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়, কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে জয়ী হয়েছেন আলমগীর হোসেন আলো। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে মঙ্গলবার সকাল ...

উখিয়া ও টেকনাফে নৌকাডুবি: ৭ জনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় সাগরে রোহিঙ্গাবাহী দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবির ঘটনায় উখিয়া থেকে নারী, শিশুসহ চারজন এবং টেকনাফ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালী পয়েন্টে ও গতকাল সোমবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া পয়েন্টে এ দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন ...

বিমানে নাশকতার পরিকল্পনা: পাইলটসহ চার জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক: বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ বিমানের এক পাইলটসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা রাজধানীর দারুসসালামে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী এবং জেএমবি সদস্য। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়। আটকদের মধ্যে একজনের নাম সাব্বির। তিনি ...

কিমের পারমাণবিক পরীক্ষা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে: দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক ভংঙ্করসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারই জের ধরে গত ৩ সেপ্টেম্বর শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় কিমের দেশ। ভূগর্ভে করা ওই পরীক্ষার জেরে দেশটির আস্ত একটা পর্বত ডেবে গেছে। পাশাপাশি, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। ...