২৮শে মে, ২০২৬ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩৪

আজ ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ১১টায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি সার্কিট হাউজে এসে পৌঁছায়।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাতে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সড়ক পথে ম্যাডাম ঢাকার উদ্দেশে বেলা ১১টার দিকে রওনা করবেন।

এর আগে প্রায় ২৪ ঘণ্টা অবস্থানের পর রাত সাড়ে ৭টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন তিনি।

সোমবার কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন খালেদা জিয়া। এছাড়া একটি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনও করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ