১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫২

রোহিঙ্গা ফেরাতে কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মন্তব্য করেছেন মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফেরাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। সোমবার দুপুরে উখিয়ার পালংখালীতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়া বলেন, সরকার প্রথমে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি। নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে আমি আগেই সরকারকে অনুরোধ করেছি। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে নিজ দেশে পাঠাতে সরকারের তৎপরতা যথেষ্ট নয়। রোহিঙ্গাদের ফেরাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ২:০৮ অপরাহ্ণ