১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৯

সদ্য সংবাদ

ট্যাংকার বিস্ফোরণে কাবুলে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বাঞ্চলে অবস্থিত চারিকার শহরে জ্বালানিবাহী দুটি ট্যাংকারে বোমা হামলার বিস্ফোরণে ১৫ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। ওয়াহিদা শাকার নামের স্থানীয় প্রশাসনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। কোনো সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। এক নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্যাংকার ...

নারী কেলেংকারি: ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন তার ব্যক্তিগত আচরণের কারণে পদত্যাগ করেছেন। তিনি এমন এক সময়ে পদত্যাগ করলেন, যখন ব্রিটেনের বেশ কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ফ্যালন বলেন, তার আচরণ যে মানের হওয়ার কথা, সেটি হয়তো সে মানের ছিল না। মঙ্গলবার তিনি স্বীকার করেছেন যে ১৫ বছর আগে তিনি সাংবাদিক ও রেডিও উপস্থাপিকা জুলিয়া হার্টলি-ব্রুয়ারের হাঁটু ...

কতটা কার্যকর হলো মগবাজার ফ্লাইওভার?

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত মগবাজার মৌচাক উড়ালসড়ক যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেয়ার পর রাজারবাগ, মগবাজার, মৌচাক, রামপুরার দিকে নিত্যদিনের দুঃসহ যানজটের ভোগান্তির অবসান হয়েছে। প্রাইভেট কার, মোটরসাইকেলের বেশির ভাগ চলছে ওপরের অংশ দিয়ে। তবে বাসের বেশির ভাগই চলে নিচের সড়ক ধরে। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার পর ধীরগতিতে শেষ হওয়া বাংলামোটর-মৌচাক-শান্তিনগর-রাজারবাগ ও মালিবাগ আবুল হোটেল ফ্লাইওভারটির গত ২৬ অক্টোবর দুপুরে ...

রাজশাহী কারাগার ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুদিনের সফরে রাজশাহীতে রয়েছেন। বুধবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে রাজশাহী পৌঁছান। সেনানিবাসে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে স্বাগত জানান। সেনানিবাসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্যারা কমান্ডো ব্যাটালিয়নের একটি দল। সফরের প্রথম দিন বিকালে তিনি রাজশাহী কারাগার পরিদর্শন ও পদ্মা নদীর পাড়ে বসে সময় কাটান। এ সময় নৌকা ভ্রমনও করেন ...

চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব শত্রুতার জের ধরে এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের কর্মীরা। আহত জোবায়ের বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী। বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে এই ঘটনা ঘটে। এছাড়াও দু’গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী খালেদ, একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের সাব্বির ...

মেহেরপুরে মাতাল অবস্থায় কৃষক লীগ নেতাসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে মাদের আসর থেকে জেলা কৃষক লীগের সাধারষ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। রাতে গাংনী উপজেলার চিৎলা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিতরে গাংনী থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে চিৎলা গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ...

এবারের বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

নিজস্ব প্রতিবেদক: বছর গড়িয়ে আবারও হাজির হয়ে গেল ধুম-ধারাক্কা টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তথা বিপিএলের। দেখতে দেখতে এবার নিয়ে পঞ্চম আসর মাঠে গড়াবে। এবারই নতুনত্ব এনে হাজির করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারই প্রথম সিলেট থেকে বিপিএল শুরু হতে যাচ্ছে। সিলেট থেকে বিপিএল আসবে ঢাকায়। এরপর যাবে চট্টগ্রামে। অর্থাৎ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিপিএল। সিলেট, ঢাকা এবং চট্টগ্রামে। ২৯ ...

যুক্তরাষ্ট্রের কলারোডায় গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলারোডার ডেনভারে একটি সুপারসেন্টারে (মূল্যছাড়ে পণ্য বিক্রি হয় এমন বড় দোকান) গোলাগুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন। তবে এটি কোনো সন্ত্রাসী হামলার ঘটনা কি সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি সিএনএনের প্রতিবেদনে। গতকাল মঙ্গলবারই নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের বাইক চলাচলের রাস্তায় ট্রাক উঠিয়ে দিয়ে আট জনকে হত্যা করেছেন ...

ফতুল্লায় ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার রুবেলের স্ত্রী রাহেলা বেগম (২৫) ও একই এলাকার সালাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (২৮)। তারা ফতুল্লার কাঠেরপুল এলাকায় ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. ...