১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৫

সদ্য সংবাদ

বিসিএস ক্যাডারদের পদোন্নতি পরীক্ষায় অাবেদন অাহ্বান

নিজস্ব প্রতিবেদক: বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এজন্য বিসিএস ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করেছে পিএসসি। বৃহস্পতিবার বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ অাবেদন অাহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ‘সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ লক্ষে গত ২০ ...

নির্বাচনে অযোগ্য করতে নীলনকশা করছে সরকার: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: অসমাপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমাকে রাজনীতি থেকে সরাতে এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে নীলনকশা করছে ক্ষমতাসীনরা। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালত হাজির হয়ে তিনি অসমাপ্ত বক্তব্যে এসব কথা বলেন। এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্যের দিন ধার্য ছিল। খালেদা জিয়া বলেন, সরকারের ...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ: ওয়াটকিনস

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিনস। তার মতে, কার্যকর গণতন্ত্র ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব-এর  ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন জাতিসংঘের এ আবাসিক সমন্বয়ক। এ সময় তিন দফায় উদ্যোগ নিয়েও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব ...

কুয়ালালামপুরে ৬০ বাংলাদেশিকে আটক

দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে সর্ববৃহৎ গার্মেন্টস সামগ্রীর পাইকারী মার্কেট হাংতুয়া কেনাঙ্গা হোলসেল সিটিতে অভিযান চালিয়ে ৬০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন দেশের প্রায় শতাধিক অভিবাসী শ্রমিককেও আটক করা হয়। ওই মার্কেটে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা জানান, স্থানীয় সময় সকাল ১১টায় হঠাৎ করেই সাদা পোশাকের ইমিগ্রেশন, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা মার্কেটে ঢুকে কাগজপত্র চেক করতে শুরু করে। এসময় পুরো মার্কেট ...

বাংলাদেশি ২১ হাজীর খোঁজ নেই

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আর ফেরত আসেননি ১৫২ জন হাজি। এরমধ্যে মারা যাওয়া ১৩১ জনের পাসপোর্ট পাওয়া গেছে। বাকি ২১ জনের মৃত্যুসনদ বা পাসপোর্ট পাওয়া যায়নি। প্রতিবছরই হজে গিয়ে অনেকের দেশে ফেরত না আসার অভিযোগ ওঠে। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজে গিয়ে মারা গেলে হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করে। ...

টি-টোয়েন্টিতে ‘নাম্বার ওয়ান’ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আর আশিস নেহরার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। দুয়ে মিলে ভিন্ন স্বাদ দেখা গেল দিল্লির ফিরোজ শাহ কোটলায়। গ্যালারির কিছু দর্শকের হাতে নেহরার বিদায়ী বার্তা, আবার কিছু অংশের হাতে জয় পাওয়ার জয়োগান। তবে কোহলি-ধোনিদের এক দৃষ্টিতে ছিল নেহরার বিদায়টা স্মরণীয় করা। সেটা অবশ্য ভুল হয়নি, নিউজিল্যান্ডকে ৫৩ রানে পরাজিত করেছে ভারত। এই জয়ে তিন ...

এনবিআর ট্যাক্স কার্ড দেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করবে। তালিকায় নতুন করদাতা ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ নায়ক, গায়ক, অভিনেতা, খেলোয়ার ও সাংবাদিকের নাম রয়েছে। করদাতাদের উৎসাহ ও ২০১৬-১৭ অর্থবছরে সেরা করদাতার স্বীকৃতি হিসেবে ৩ ক্যাটাগরিতে এবার ‘ট্যাক্স কার্ড’ দেয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত ‘ট্যাক্স কার্ড’প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। ...

পথে পথে কাঁদছেন উৎপলের স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক: ২৩ দিন ধরে নিখোঁজ অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস। এখনো তার কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। র‌্যাব-পুলিশের কাছে ধর্ণা দিয়েও সন্তানের খোঁজ পাননি তার বাবা চিত্তরঞ্জন দাস। ছোট ভাইয়ের খোঁজে বাবার সাথে রাস্তায় রাস্তায় কাঁদছেন ভাইবোনেরা। উৎপল কোথায় কেমন আছেন, তা নিয়ে দুশ্চিন্তায় সহকর্মীরাও। ৪০ বছরের শিক্ষকতা ...

স্থায়ী জামিনের আবেদন করেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় স্থায়ী জামিনের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৪ মিনিটে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হন তিনি। আদালতে হাজির হওয়ার পর তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করে। জামিনের আবেদনে সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া ...

ভারতে পাওয়ার প্লান্ট বিস্ফোরণ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে সরকারি একটি পাওয়ার প্লান্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিকের বেশি। সরকারি পাওয়ার প্লান্টটির পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৮০ জনের বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ১০ জনের বেশি কর্মচারীকে অন্যত্র উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনাকারী কর্তৃপক্ষ ...