১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৮

সদ্য সংবাদ

বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ইমাম ও মাতব্বরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটি নিকারীপাড়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মসজিদের ইমাম শিহাব উদ্দিন ও মাতব্বর আব্দুল মজিদকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত ইমাম শিহাব উদ্দিন পবহাটি এলাকার জাহান আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার ...

ভোলার মেঘনায় ৭ জলদস্যু আটক

ভোলা প্রতিনিধি  ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জলদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করে জেলেরা। মঙ্গলবার দিবাগত রাতে মেঘনার মির্জাকালু পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- আব্বাস (৩০), আলমগীর (৩০), মাইনুদ্দিন (২৬), রুবেল (২২), সামসুদ্দিন (২০), চানমিয়া (২৯) ও নুরুন্নবী (২৮)। এদের বাড়ি তজুমদ্দিন ও বোরহনউদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিশ্চিত করে ...

৪ কোটি ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ওষুধ

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার থেকে দেশের পাঁচ থেকে ১৬ বছর বয়সী চার কোটি ছয় লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত এসব কৃমিনাশক নিরাপদ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ৪ থেকে ৯ নভেম্বর দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ থেকে ১২ বছর বয়সী সব ...

যশোরে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

যশোর প্রতিবেদক: যশোরের নওয়াপাড়া জুট মিলের পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। সন্ধ্যা ৭টার পর যশোর ও খুলনা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গুদামের মধ্যে থাকা বেশিরভাগ পাট পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ইউনুস ...

তৃতীয়বারের মতো বিসিবির সভাপতি পাপন

স্পোর্টস ডেস্ক: তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।বুধবার (০১ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী ৪ বছর তিনি বোর্ড প্রধানের দায়িত্ব পালন করবেন।  বুধবার বিকেলে বিসিবির নব নির্বাচিত পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পদে নাম ওঠে শুধু নাজমুল হাসানের। পরিচালকদের সর্বসম্মতিক্রমে ...

রাজধানীতে মা-ছেলেকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে রমনা থানা এলাকার কাকরাইলের পাইওনিয়ার রোডের গোলির একটি অ্যাপার্টমেন্ট থেকে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। এটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সংলগ্ব একটি গোলি। মা ও ছেলে তখন নামাজরত ছিলেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে রমনা থানা জানায়। ডিউটি অফিসার এ ব্যাপারে কিছু জানাতে পারেননি। ময়নাতদন্তের জন্য ঢামেক পাঠানোর প্রক্রিয়া শুরু ...

জেএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬১ হাজার

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনেই সারাদেশে অনুপস্থিত প্রায় ৬১ হাজার শিক্ষার্থী। এবারের পরীক্ষায় ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে এই তথ্য। এবার ঢাকা শিক্ষা ...

ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশের সাংবাদিক হত্যাকারীরা: সিপিজে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সাংবাদিক ও ব্লগারদের হত্যাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গত এক দশকে বাংলাদেশে সাত সাংবাদিক নিহত হলেও মাত্র একটি মামলায় সাজা হয়েছে হত্যাকারীদের। বাকি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কোনো অভিযোগ এখন পর্যন্ত গঠন করতে পারেনি।গতকাল মঙ্গলবার প্রকাশিত ১০ম গ্লোবাল ইমপিউনিটি ইনডেক্স-২০১৭ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সিপিজের প্রতিবেদন অনুসারে, সাংবাদিক নির্যাতনের ঘটনায় সূচকে দশম স্থানে ...

চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ভর্তি পরীক্ষার শেষ দিনে (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশিত হয়েছে। মোট পাসের হার ৪০ শতাংশ। বুধবার দুপুরে এ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (http://admission.eis.cu.ac.bd) মাধ্যমে জানতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে ...

ভোলার নতুন গ্যাসক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আবিষ্কৃত নতুন গ্যাস ক্ষেত্র ‘শাহবাজপুর ইস্ট-১’ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ‘ড্রিল স্টেম টেস্ট’ এর মাধ্যমে নতুন ওই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। এসময় গ্যাসের চাপ ছিল প্রায় পাঁচ হাজার পিএসআই। এর আগে গত ২৩ অক্টোবর নতুন এই গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। নতুন এই গ্যাসক্ষেত্রের অবস্থান বোরহানউদ্দিন উপজেলায় এবং ...