১৬ই এপ্রিল, ২০২৬ ইং | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৯

ট্যাংকার বিস্ফোরণে কাবুলে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বাঞ্চলে অবস্থিত চারিকার শহরে জ্বালানিবাহী দুটি ট্যাংকারে বোমা হামলার বিস্ফোরণে ১৫ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।

ওয়াহিদা শাকার নামের স্থানীয় প্রশাসনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। কোনো সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

এক নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্যাংকার গায়ে লাগানো বোমায় বিস্ফোরণ ঘটলে জ্বালানিতে আগুন ধরে যায়। এতে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ঘটে। ধ্বংস হয়ে যায় ঘটনাস্থলের নিকটবর্তী একটি বাস। হতাহত হয় আশপাশের লোকজন।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ