১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৬

সদ্য সংবাদ

১৫৭ রানের লক্ষ্যে চরম ব্যাটিং বিপর্যয় ঢাকার

স্পোর্টস ডেস্ক: ঢাকা ডায়নামাইটস দলটির ব্যাটিং গভীরতা অনেক। ইভিন লুইস, শহীদ আফ্রিদি, ক্যামেরন ডেলপোর্টদের নিয়ে দলটির টপ অর্ডার। সঙ্গে ইদানিং টি-টুয়েন্টির ব্যাটসম্যান হয়ে যাওয়া সুনিল নারিন। কিন্তু এই ব্যাটসম্যানদের নিয়েও খুলনার দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে চরম বিপর্যয়ে পড়েছে ঢাকা ডায়নামাইটস। মাত্র ২৪ রান তুলতে তারা হারিয়েছে ৪ উইকেটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ঢাকার স্কোর ৪ উইকেটে ৩৪ ...

অপহরণ-গুমের অভিযোগে যশোরে ১৬ পুলিশের বিরুদ্ধে মামলা

যশোর  প্রতিনিধি: ছেলেক অপহরণ ও গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানা পুলিশের ১৬ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার শহরতলীর শঙ্করপুরের তহিদুল ইসলামের স্ত্রী হিরা খাতুন মামলাটি করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলায় যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই এইচএম শহিদুল ইসলাম, এসআই আমির হোসেন, এসআই হাসানুর রহমান, ...

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের উপজেলার বকুলতলার কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মনিরা বেগম। তার বাড়ি পিরোজপুরের নাছিরাবাদের রাহুদকাঠি গ্রামে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল কবির বলেন, বেলা সাড়ে বারোটার দিকে খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ...

শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না: দুদু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার দুপুর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাইঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না হবে না করতে দেয়া হবে না। ...

বিদেশে দুটির বেশি লিগে খেলতে পারবেন না সাকিবরা

স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে প্রতি বছর দুটির বেশি লিগে খেলার জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে এমনটিই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘এটি বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত। আমরা বছরে দুটি ছাড়পত্র দেব। এটি কেস-বাই-কেস ভিত্তিতে হবে এবং কার্যকর হবে। আমরা খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিতে ...

কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতিকে নিয়ে গেল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতি আইয়ুব রানাকে র‌্যাব-১ এর সদস্যরা সোমবার রাত ১১টার দিকে তার নিজ বাড়ী থেকে আটক করেছেন। তবে কি কারণে আটক করা হয়েছে তা জানা যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, কিছু সাদা পোশাকের লোক প্রেসক্লাব সভাপতিকে তুলে নিয়ে যাচ্ছে শুনে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে তার সম্পর্কে জানার চেষ্টা করি। পরে কথা বলে জানতে ...

ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে মামলার আবেদন পুলিশের

নিজস্ব প্রতিবেদক: লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করার প্রমাণ পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ কারণে পুলিশ ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার আবেদন করেছে। আজ মঙ্গলবার আদালতে মোহাম্মদপুর থানার জিআর (সাধারণ নিবন্ধন) শাখায় ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এ মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম। এ ...

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ অস্বীকার মিয়ানমার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা, তাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া, রোহিঙ্গা নারীদের ধর্ষণ, ভয়াবহ লুটপাট ও সীমাহীন নির্যাতনের সব অভিযোগই অস্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনোটিতেই সেনাবাহিনী জড়িত নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমার সেনাবাহিনীর এই প্রতিবেদন পরিকল্পিত ‘ধবলধোলাই’। রাখাইনে জাতিসংঘের বিভিন্ন স্তরের পর্যবেক্ষণ ও তদন্ত দলকে প্রবেশের ...

হায়দ্রাবাদে ভিক্ষুক ধরিয়ে দিলেই পুরস্কার

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   ভারতের হায়দ্রাবাদ রাজ্য সরকার ভিক্ষুক ধরিয়ে দিলেই ৫০০ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে। রাজ্য সরকার জানায়, এ পর্যন্ত ৩৬৬ জন ভিক্ষুককে ধরা হয়েছে। তাদের মধ্যে ১২৮ জনকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। আর ২৩৮ জন আর ভিক্ষা করবেন না এই প্রতিশ্রুতি দেওয়ার পর তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। হায়দ্রাবাদের কর্মকর্তারা তাদের শহরকে ভিক্ষুকমুক্ত করার একটি পরিকল্পনার কথা ...

লেকহেড স্কুল ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ করে দেয়া রাজধানীর বেসরকারি লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করে ...