৭ই মার্চ, ২০২৬ ইং | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৫০

কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতিকে নিয়ে গেল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতি আইয়ুব রানাকে র‌্যাব-১ এর সদস্যরা সোমবার রাত ১১টার দিকে তার নিজ বাড়ী থেকে আটক করেছেন। তবে কি কারণে আটক করা হয়েছে তা জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, কিছু সাদা পোশাকের লোক প্রেসক্লাব সভাপতিকে তুলে নিয়ে যাচ্ছে শুনে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে তার সম্পর্কে জানার চেষ্টা করি। পরে কথা বলে জানতে পারি যে র‌্যাব-১ সদস্যরা তাকে নিয়ে যাচ্ছে।

তিনি গাজীপুর থেকে প্রকাশিত একমাত্র অর্ধ সাপ্তাহিক পত্রিকার ২৪ বছর যাবৎ সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং  ভারত থেকে প্রকাশিত দৈনিক উত্তর ত্রিপুরা পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবেই কর্মরত রয়েছেন। এছাড়া তিনি কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ