স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মঙ্গলবার শক্তিশালী ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা।চলতি টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটি টানা তৃতীয় জয়। এর আগে নেপাল ও মালয়েশিয়াকে পরাজিত করে সাইফ হাসানের দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের রয়্যাল সেলানগর ক্লাব মাঠে বৃষ্টির কারণে ৩২ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ভারত ...
সদ্য সংবাদ
মাথাপিছু জাতীয় আয় এখন ১৬১০ মার্কিন ডলার
নিজস্ব প্রতিবেদক: প্রাক্কলিত সাময়িক হিসাব থেকে ৮ ডলার বেড়ে দেশের মাথাপিছু জাতীয় আয় এখন ১৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এমন চিত্র ফুটে উঠেছে। এর আগে বিবিএসের সাময়িক হিসাবে গত ২০১৬-১৭ অর্থবছরের মাথাপিছু জাতীয় আয় প্রাক্কলন করা হয়েছিল ১৬০২ ডলার। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ...
নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে ইসি সিদ্ধান্ত নেয়নি : সিইসি
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সেনা মোতায়েন বিষয়ে বক্তব্য প্রসঙ্গে তিনি আজ মঙ্গলবার বলেন, বক্তব্যটি তার ব্যক্তিগত। এ ব্যাপারে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে সেনাবাহিনী নির্বাচনে থাকতে পারে কি না এ ব্যাপারে কথা বার্তা হচ্ছে। ইসি ...
বরিশালে যাত্রীবাহী বাস থেকে ১২০ মণ জাটকা জব্দ
বরিশাল প্রতিনিধি: বরিশালে নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে আটক যাত্রীবাহী বাস থেকে ১২০ মণ জাটকা জব্দ করেছে র্যাব-৮ এর সদস্যরা। জব্দকৃত জাটকা আাজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন খান জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে বেপারি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ছাদে এবং বাংকারে ...
পোলার্ড-জহুরুলে রোমাঞ্চকর জয় ঢাকার
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ মঞ্চস্থ হলো আজ মঙ্গলবার। ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচে করেকবার বদলালো ম্যাচের রং। বারবার রং বদলে শেষ পর্যন্ত হাসি ঢাকা ডায়নামাইটসের। সাকিব আল হাসানের দলের ৪ উইকেটের জয়টাকে রোমাঞ্চর বলা ছাড়া উপায় কি। বিপিএলের লিগ পর্বে দুই দলের মুখোমুখি দুইবারের দেখাতেই জয় ঢাকার। সিলেট পর্বে ৬৫ রানে খুলনাকে হারায় ...
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৭
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. মাসুদুর রহমান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন ...
মিয়ানমার সেনাবাহিনীর সমালোচনায় অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞের অভিযোগ অস্বীকার করায় দেশটির সেনাবাহিনীর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল সোমবার মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা নির্যাতন প্রসঙ্গে তাদের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সেনাবাহিনী দাবি করে ওই পরিস্থিতির জন্য সংখ্যালঘু রোহিঙ্গারাই দায়ি। এমন অবস্থায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মিয়ানমার সেনাবাহিনীর এমন চেষ্টা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। সংস্থার ...
সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ...
মালিবাগে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রতারক চক্র ও মানিলান্ডরিংয়ের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল। মঙ্গলবার সকালে মালিবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- নাসির উদ্দিন বাবুল ও তোফায়েল আহমেদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১১ টায় নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে মোল্লা ...
বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ছাত্রের
নাটোর প্রতিনিধি: নাটোরের দিঘাপতিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক জেএসসি পরীক্ষার্থীসহ দুই ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বাকশোর ইসলাবাড়ী দাখিল মাদ্রাসার ছাত্র জহুরুল ইসলাম (১৮) ও একই এলাকার ঈদ্রিস আলীর ছেলে ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর