১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৭

সদ্য সংবাদ

হোমনায় ৪ দোকানে আগুন ৫০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই

 হোমনা (কুমিল্লার) প্রতিনিধিঃ কুমিল্লার জেলার হোমনা উপজেলার কাশিপুর গ্রামের হাসেম মিয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে অগ্নিকান্ডে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকগণ ও স্কুল কর্তৃপক্ষ। আগুনে ভস্মীভূত দোকানগুলো হলো- জাহাঙ্গীর হার্ডওয়ার, স্মরণীয় স্টুডিও,রাঙ্গামাটি ফার্ণিচার ও মা- বাবার দোয়া কসমেটিকস। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জাহাঙ্গীর ...

বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সই: মাতৃভূমিতে ফিরতে অধীর আগ্রহে রোহিঙ্গারা

কায়সার হামিদ মানিক: মিয়ানমারের মংডু ফকিরাবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও মংডু শহর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী উখিয়ার কুতুপালং লম্বাশিয়া এলাকায় বসবাসকারী রোহিঙ্গা দিল মোহাম্মদ (৫৫) বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সই’য়ের ব্যাপারে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, কোনদিন চিন্তা করিনি নিজ মাতৃভূমি ছেড়ে চলে আসতে হবে। যেহেতু সেখানকার রাখাইন সম্প্রদায় ও আইন-শৃংখলাবাহিনীর সাথে আমাদের সখ্যতা ছিল ভালো। কিন্তু হঠাৎ তাদের মুখ ফেরানোর কারণে ...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অপহরনের চেষ্টা

লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা চালিয়েছে এক বখাটে । এঘটনায় ওই ছাত্রীর পিতা লালপুর থানায় এজাহার করলে তা রিপোর্ট লেখা পর্যন্ত রেকর্ড করা হয়নি। এজাহার সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করায় তার পিতা উত্যক্তকারী উপজেলার মানিকপুর গ্রামের আবু হোসেনের ছেলে মিরনকে(১৮) শাসিয়ে ...

মিয়ানমারের সাথে সম্পাদিত চুক্তি প্রকাশ করুন : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে সই করা বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে গভীর হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারে সেনাবাহিনীর বর্বরতা বন্ধ না করে এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তা হবে ‘নরকে ঠেলে দেয়ার মতো’ ব্যাপার।এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ...

হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নই আসেনা

নিজস্ব প্রতিবেদক: হেফাজত কোনও রাজনৈতিক সংগঠন নয় , ‘রাজনৈতিক কোনও মোর্চার সঙ্গে হেফাজতের কোনও সম্পর্ক নেই। কোনও নির্বাচনে অংশ নেবে না। কাউকে কোনও নির্বাচনে মনোনয়ন দেবে না।’ শুক্রবার দুপুরে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনে এসব কথা বলেন হেফাজতে ইসলামের মহাসচিব হাফেজ জুনায়েদ বাবুনগরী হেফাজত মহাসচিব বলেন, ‘বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ...

শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৫ রানে শেষ

স্পোর্টস ডেস্ক: নাগপুরে দ্বিতীয় টেস্টে মাত্র ২০৫ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছে ভারত। গামাজের বলে ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। ভারতীয় বোলিং আক্রমণের সামনে চান্ডিমাল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে দেন আশ্বিন। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ...

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে আট দেশের নির্মাতাদের সঙ্গে জুরি বোর্ডের সদস্য হিসেবে থাকছেন চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াত। উৎসবের ‘ওমেনস ফিল্মমেকার সেকশন’-এ বিচারক হিসেবে থাকছেন তিনি। এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘এ উৎসবে যোগ দেওয়া অবশ্যই আনন্দের এবং নতুন অভিজ্ঞতার। এক ধরনের সম্মান বা স্বীকৃতিও বলতে ...

শাহজালালে যাত্রীর বেল্ট ও মানিব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রহমত উল্লাহ নামে এক যাত্রীর কোমরের বেল্ট ও মানিব্যাগ থেকে ২০ লাখ টাকার স্বর্নের পাত আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার সকালে ওই যাত্রী দুবাই থেকে একটি ফ্লাইটে (এফজেড-৫৮৩) ঢাকায় আসেন। এ সময় ওই যাত্রীর প্যান্টের সঙ্গে থাকা চামড়ার বেল্টটি স্ক্যানিং ...

রাষ্ট্রপতি রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন রবিবার

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার উখিয়া আসছেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে। ওই দিন রাষ্ট্রপতি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। তার এই সফরকে সামনে রেখে উখিয়ায় সাজসাজ রব পড়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সার্বিক প্রটোকল পরিচালনা করতে প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে চলছে উখিয়ার বিভিন্নস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। অতিরিক্ত পুলিশ সুপার ...

মিশরে জুম্মা নামাজে হামলা, নিহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের নর্থ সিনাই প্রদেশে মসজিদে বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫৫ জন নিহত হয়েছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বীর আল-আবেদ শহরের আল-রাওদা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, চারটি গাড়ি থেকে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর হামলা শুরু করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়ার ...