আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরের উপর চীনা যুদ্ধবিমানের টহলদারি নতুন করে ওই বিতর্কিত এলাকায় উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বেইজিং জানিয়েছে, বৃহস্পতিবার চীনা বিমানবাহিনীর ফাইটার জেট এইচ-৬কে বোম্বার বিমান দক্ষিণ-চীন সাগর ও আশাপাশের এলাকায় পেট্রলিং করে। চীন এই টহলদারিকে ‘রুটিন’ বলে দাবি করলেও সে কথা মানতে নারাজ আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। পিপলস লিবারেশন আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে তাদের বিমানবাহিনীর রুটিন ...
সদ্য সংবাদ
রংপুর ও রাজশাহীতে শীত বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাপগের কিছু কিছু স্থানে শীতের অনুভূতি কিছুটা বাড়ছে। শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং তেতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীত অনেকটা বেড়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম ছাড়া প্রায় সারাদেশে শীতের আমেজ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১২ ...
তলিয়ে যাবে চট্টগ্রামসহ বিশ্বের ২৯২টি শহর: নাসা
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: হিমবাহ আর দুই মেরুর বরফ দ্রুত হারে গলতে থাকায় আগামী ১০০ বছর অর্থাৎ ২১০০ সালের পর বাংলাদেশের বন্দরনগর চট্টগ্রাম সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নাসা দাবি করছে, এই সময়ে মুম্বাই, কলম্বো, হংকং, সাংহাই, টোকিও, লন্ডন, নিউইয়র্কসহ বিশ্বের ২৯২টি শহর তলিয়ে যাবে পানিতে। হিমবাহ ও দুই মেরুর বরফ দ্রুত হারে গলার ফলে দক্ষিণ এশিয়ার অংশে বেশি ...
মেসির চতুর্থ গোল্ডেন বুট
স্পোর্টস ডেস্ক: আগেই নিশ্চিত ছিল ইউরোপিয়ান ফুটবলের এবারের ‘গোল্ডেন বুট’ পাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজের চতুর্থ গোল্ডেন বুট হাতে পেলেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। পর্তুগালের বাস দোস্তকে হারিয়ে এই পদক লুফে নিয়েছেন লিওনেল মেসি। গেল মৌসুমে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে ৩৪ গোল করেন বাস দোস্ত। আর লা লিগায় ৩৪ ম্যাচে ৩৭ গোল করেন ...
দিনভর মিছিলে ব্যাপক যানজটের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: দিনভর মিটিং মিছিলে যানজট হতে পারে শহরে। এমনটাই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম। আজ শনিবার সকাল থেকে রাত অবধি মোট ৫টি জমায়েত ও মিছিল বের হবে মহানগরের রাস্তায়। এর ফলেই কিছুটা যানজট হতে পারে সপ্তাহ শেষের শহরে। আজ শনিবার সপ্তাহ শেষের দিন। সাধারণত শনিবার যানজট মুক্তই থাকে শহর। কিন্তু এই সপ্তাহ শেষে সাধারণের ভাগ্যে যানজটের বিরক্তির মধ্যে ...
হিজাব পড়ে স্কুলে আসতে নিষেধ মুসলিম ছাত্রীকে
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: স্কুলের ‘পোশাকবিধির’ সঙ্গে খাপ খায় না ৷ তাই এক মুসলিম ছাত্রীকে স্কুলে হিজাব না পড়ে আসার নির্দেশ দিল উত্তরপ্রদেশের এক স্কুল কর্তৃপক্ষ ৷ পোশাকবিধি না মেনে চললে ওই ছাত্রীকে ইসলামিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন স্কুলের অধ্যক্ষা ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নোটিশ ধরিয়েছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা দফতর ৷ তবে নোটিশের জবাব এখনও ...
চুক্তিতে রোহিঙ্গাদের ফেরার সময়সীমা নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ আগামী দুই মাসের মধ্যে শুরু হবে। তবে ঠিক কত দিনের মধ্যে এই কাজ শেষ হবে তার কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে ...
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমতো চেষ্টা করবে তুরস্ক
নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে তুরস্ক সাধ্যমতো চেষ্টা করবে বলে জানিয়েছেন দেশটির সানলিউরফা প্রদেশের গভর্নর আব্দুল্লাহ এরিন। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক জনমত ও তহবিল গঠনে তুরস্ক আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট ও সরকার মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়ে খুবই আন্তরিক, বিধায় পরিস্থিতি দেখতে প্রেসিডেন্ট তার পত্নী এবং দেশটির উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশে পাঠিয়েছেন’। তুরস্ক সফররত ...
ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বন্ধুদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের কান্দাপাড়া প্রাইমারি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত মো. ফজলু রাম কিশোর উচ্চ বিদ্যালয়ের (আরকে হাই স্কুল) নবম শ্রেণির ছাত্র এবং গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মোল্লা ...
খামেনি নব্য হিটলার: সৌদি যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের নতুন হিটলার’ বলে আখ্যা দিয়েছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে তিনি খামেনিকে এ আখ্যা দেন। বৈরী দেশ দুটির মধ্য ক্রমবর্ধমান বাগ্যুদ্ধের ধারাবাহিকতায় যুবরাজ মোহাম্মদ এই উত্তেজনাকর মন্তব্য করলেন। সিরিয়া, ইয়েমেনসহ এতদঞ্চলে পরস্পরের প্রতিদ্বন্দ্বী পক্ষকে সমর্থন জুগিয়ে আসছে সুন্নি মুসলিম-অধ্যুষিত সৌদি আরব ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর