১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৩

সদ্য সংবাদ

পাকিস্তানে সহিংসতা দমনে সেনাবাহিনী তলব

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসলামপন্থীদের বিক্ষোভ সহিংসতায় রুপ নেয়ায় রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী তলব করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সহিসংস পরিস্থিতিতে গতকাল শনিবার বিকাল থেকেই সেনাবাহিনী টহল দিতে শুরু করে। দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ এনে ইসলামপন্থীরা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিল। তখন থেকেই তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়। সেখান থেকে এদিন তাদের উচ্ছেদে অভিযান শুরু হলে ...

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে হত্যাকাণ্ডের মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতি চেয়ে আবেদন) ও আপিলের রায় আজ রোববার ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করবেন। এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে বিচারপতি মো. শওকত ...

গেইলের সাথে মাশরাফির ব্যাটে আগুন

স্পোর্টস ডেস্ক: লক্ষ্য ১৭৯ রানের। রংপুর রাইডার্সকে চ্যালেঞ্জ দিয়েছে স্বাগতিক চিটাগং ভাইকিংস। উইকেটে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। টি-টুয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী দুই ব্যাটসম্যান। কিন্তু শুরু থেকেই অনুপস্থিত তাদের আগ্রাসন। প্রথম ছয় ওভারে রান মাত্র ৩৭। তার উপর পাওয়ার প্লের শেষ ওভারে আউট ব্রেন্ডন ম্যাককালাম। ফলে চাপটা ভালো ভাবেই পেয়ে বসে রংপুরকে। তাই রানের গতি বাড়াতে উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি বিন ...

মালিতে পৃথক হামলায় শান্তিরক্ষী নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে দু’টি পৃথক সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ৪ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় দেশটির এক সেনাও প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে ২০১৩ সাল থেকে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষীরা কাজ করে আসছেন। প্রতিবেশি রাষ্ট্র নাইজার এবং বুরকিনা ফাসো থেকে প্রায়ই সন্ত্রাসীরা দেশটির শান্তিরক্ষার কাজে নিয়োজিত ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ ও ২৭ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৬ এবং ২৭ নভেম্বরের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।  শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়। তবে কেন ও কি কারণে পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি এনইউ পরিচালক (ভারপ্রাপ্ত) ও জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ছুটির দিন থাকায় কারণ ...

মুর্তজারা বল হাতে রাশটা নিজেদের কাছেই রেখেছেন

স্পোর্টস ডেস্ক: আগের দিন চিটাগং তাদের ঘরের মাঠে রানের বন্যা বইয়ে দিয়ে জিতেছে। কিন্তু পরের দিন যখন গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাচে তারা তাদেরই মতো মরিয়া রংপুর রাইডার্সের মুখোমুখি, তখন ইনিংসের মাঝপথ পর্যন্ত ঝড়ের দেখা নেই। এবারের আসরে সিলেটে প্রথম দেখায় সামান্য ব্যবধানেই রংপুরকে হারিয়েছিল চিটাগং। প্রতিশোধের মিশন এবং শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মাশরাফি বিন মুর্তজারা বল হাতে রাশটা নিজেদের কাছেই ...

রসিক নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন নাজু

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি কর্পোরেশন (রসিক)  নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা নাজমুল আলম নাজু নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলে সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ঝন্টু। এর ফলে রসিক নির্বাচনে বিএনপি মনোনীত কাওছার জামান বাবলা ...

আগামীকাল বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দু’দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০১৭ (এবিসি-২০১৭) শুরু হচ্ছে আগামীকাল রোববার। দুই দিনব্যাপী এ বার্ষিক ব্যাংকিং সম্মেলন শেষ হবে আগামী ২৭ নভেম্বর সোমবার। বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে চারটি প্ল্যানারি সেশনে ২০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি ...

বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় :আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আপনারা (সরকার) ঘরে ফসল তুলবেন সেটা কোনোভাবেই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বরং এর জন্য উচ্চমূল্য দিয়ে আপনাদেরকে পালাতে হবে বলেও সতর্ক করেন তিনি। বেগম খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ...

কুমিল্লাকে হারাল রাজশাহী কিংস

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরের শুরুটা হার দিয়ে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এরপর যেন হারতেই ভুলে গেছে দলটি। অবশেষে হারের স্বাদ পেল কুমিল্লা। শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লাকে ৩০ রানে পরাজিত করেছে রাজশাহী কিংস। টানা পাঁচ ম্যাচ জেতার পর হারের মুখ দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে অষ্টম ম্যাচে তৃতীয় জয়ে ডুবতে বসা শেষ চারের স্বপ্ন জাগিয়ে তুলল রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ ...